মালয়েশিয়ায় ভিসাহীন বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Monday, September 7, 2026,
মালয়েশিয়ায় ভিসাহীন বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
মালয়েশিয়ায় ভিসাহীন বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা

মালয়েশিয়ায় ভিসাহীন বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক:
মালয়েশিয়ায় অবস্থানরত বৈধ কাজের ভিসা বা প্রয়োজনীয় কাগজপত্রহীন বাংলাদেশিদের দ্রুত ও আইনসম্মতভাবে দেশে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন।

দেশটিতে অনিয়মিত অভিবাসীদের বিরুদ্ধে ইমিগ্রেশন বিভাগের অভিযান চলার মধ্যে হাইকমিশন জানিয়েছে, মালয়েশিয়া সরকারের বিশেষ প্রত্যাবাসন কর্মসূচির সুযোগ নিয়ে গ্রেপ্তার এড়িয়ে নিরাপদে দেশে ফেরার প্রস্তুতি নিতে হবে।

স্থানীয় সময় রোববার (৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় এ আহ্বান জানানো হয়। ভিডিও বার্তায় বক্তব্য দেন বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ার প্রথম সচিব (প্রেস) মো. তরিকুল ইসলাম।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

তিনি জানান, অনিয়মিত বা ডকুমেন্টবিহীন বিদেশি নাগরিকদের আইনসম্মত ও নিরাপদে নিজ দেশে ফেরার সুযোগ দিতে মালয়েশিয়া সরকার Migrant Repatriation Programme 2 (BRM 2.0) নামে একটি বিশেষ কর্মসূচি চালু করেছে।

যেভাবে দেশে ফিরতে পারবেন

তরিকুল ইসলাম বলেন, এ কর্মসূচির আওতায় দেশে ফিরতে ইচ্ছুক বাংলাদেশিদের প্রথমে বৈধ ও মেয়াদযুক্ত বাংলাদেশি পাসপোর্ট থাকতে হবে। যাদের বৈধ পাসপোর্ট নেই কিংবা পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে, তারা বাংলাদেশ হাইকমিশন থেকে ট্রাভেল পারমিট (TP) সংগ্রহ করতে পারবেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

এরপর দেশে ফেরার জন্য বৈধ ও নিশ্চিত বিমান টিকিট সংগ্রহ করতে হবে। মালয়েশিয়ার সরকারি নির্দেশনা অনুযায়ী, বিমানের টিকিটের তারিখ ইমিগ্রেশন অফিসে নির্ধারিত অ্যাপয়েন্টমেন্টের কমপক্ষে পাঁচ দিন পর এবং সর্বোচ্চ ১৪ দিনের মধ্যে হতে হবে।

গ্যাস বিস্ফোরণে দগ্ধ চারজনেরই মৃত্যু গ্যাস বিস্ফোরণে দগ্ধ চারজনেরই মৃত্যু

আবেদনকারীকে নির্ধারিত ইমিগ্রেশন অফিসে নিজে উপস্থিত হয়ে আবেদন করতে হবে। কোনো প্রতিনিধি বা তৃতীয় পক্ষের মাধ্যমে আবেদন করার সুযোগ নেই।

সঙ্গে রাখতে হবে যেসব কাগজপত্র

আবেদনের সময় প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার কথা জানিয়েছে হাইকমিশন। এর মধ্যে রয়েছে—

  • মূল পাসপোর্ট অথবা ট্রাভেল পারমিট
  • পাসপোর্টের বায়োডাটা পৃষ্ঠার কপি
  • সংশ্লিষ্ট ইমিগ্রেশন পাসের কপি
  • প্রযোজ্য ক্ষেত্রে পুরোনো ও নতুন উভয় পাসপোর্ট
  • বাংলাদেশে ফেরার বৈধ ও নিশ্চিত বিমান টিকিট

এ ছাড়া সরকারি নির্দেশনা অনুযায়ী নির্ধারিত ফি ও প্রযোজ্য জরিমানা ইমিগ্রেশন বিভাগের অনুমোদিত পদ্ধতিতে পরিশোধ করতে হবে। আবেদন করার আগে সর্বশেষ ফি ও শর্তাবলি ইমিগ্রেশন বিভাগের কাছ থেকে নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

দালাল থেকে সতর্ক থাকার আহ্বান

হাইকমিশনের প্রথম সচিব মো. তরিকুল ইসলাম বলেন, BRM 2.0-এর আবেদন করতে কোনো দালাল, প্রতিনিধি বা তৃতীয় পক্ষকে টাকা দেওয়ার প্রয়োজন নেই। কেউ বিশেষ সুবিধা দেওয়ার কথা বলে টাকা চাইলে সতর্ক থাকতে হবে।

তিনি অনিয়মিত অবস্থায় থাকা বাংলাদেশিদের নিজেদের আবেদন নিজেরাই করার এবং সরকারি নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, যারা কর্মসূচির আওতায় আইনসম্মত ও নিরাপদে দেশে ফিরতে চান, তারা শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা না করে সংশ্লিষ্ট ইমিগ্রেশন অফিস ও বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ তথ্য জেনে নিন।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত