মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার - আমার সকাল ২৪ |
|
|
|
|
|
ব্রেকিং নিউজ:
মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
মস্তু মিয়া
আপলোডের সময় :
Sunday, June 7, 2026,
মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
মস্তু মিয়া, বিশেষ প্রতিনিধি:
হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে ৭২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৬ জুন ২০২৬) ভোর ৩টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার ১নং ধর্মঘর ইউনিয়নের আহম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে হরষপুর–ধর্মঘরগামী পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
হবিগঞ্জ জেলা পুলিশের একাধিক সূত্র জানায়, মাননীয় পুলিশ সুপারের নির্দেশনায় কাশিমনগর পুলিশ ফাঁড়ির একটি দল বিশেষ অভিযান চালিয়ে ওই স্থান থেকে দুই মাদক কারবারিকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৭২ কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— রাসেল মিয়া (২০), পিতা আজগর আলী এবং মো. লিটন মিয়া (২২), পিতা মৃত নাগর আলী। তারা উভয়ই ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার হরষপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।