1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
মাধবদীতে কিশোরী হত্যা: সৎ বাবার বিরুদ্ধে পুরনো হত্যা মামলা - আমার সকাল ২৪ |
২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শনিবার| বিকাল ৪:২৯|
ব্রেকিং নিউজ:
সুনামগঞ্জ হাওরে বোরো ফসল রক্ষায় বাঁধের কাজ সময়মতো শেষের নির্দেশ পানিসম্পদ মন্ত্রীর বগুড়ায় র‌্যাবের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার, জব্দ ৯৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট মেলান্দহে পুলিশের হস্তক্ষেপে সচল সেচ পাম্প, বাঁচল ১৫০ বিঘা বোরো আবাদ ধর্ষণ ও চাঁদাবাজিতে রাজনৈতিক আশ্রয় নেই: আইনমন্ত্রী আসাদুজ্জামান নবাবগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল: সংহতি ও ঐক্যের প্রদর্শনী নরসিংদীতে বিচার চাওয়ায় কিশোরীকে হত্যা: প্রধান আসামি নূরা গাজীপুর থেকে গ্রেপ্তার নিজের পিস্তলের গুলিতে নাটোরে এসআই আহত, তদন্ত শুরু বিজয়নগর থানা পুলিশের অভিযানে ২৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ১ ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশবাহী গাড়ি খাদে, আহত ৮ সদস্য—দুজনের অবস্থা গুরুতর মাধবদীতে কিশোরী হত্যা: সৎ বাবার বিরুদ্ধে পুরনো হত্যা মামলা যশোরস্থ বল্লা ফাউন্ডেশনের ঢাকায় ইফতার মাহফিল অনুষ্ঠিত অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো কৃষকের পাশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম দুর্নীতির মামলায় কেজরিওয়াল বেকসুর খালাস গুলশান হত্যাকাণ্ড: সাবেক প্রধানমন্ত্রীসহ ২৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল দায়িত্বে অবহেলা করলে শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী কালিয়াকৈর-এ ভয়াবহ অগ্নিকাণ্ড: ১৮ দোকান পুড়ে ছাই, প্রায় ৩ কোটি টাকার ক্ষতি তালতলীতে উপকূলীয় মৎস্যজীবী ইস্যুতে অনুসন্ধানী সাংবাদিকতা প্রশিক্ষণ নারায়ণগঞ্জের সন্তান মুশতাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিযুক্ত সালথায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাস্টার ফয়জুর রহমানের ইন্তেকাল বাংলাদেশে ব্যাংক ও অর্থনীতি: ‘চোরের হাতে সিন্দুক’ পরিস্থিতি বাতিরকান্দিতে বাচ্চু মিয়াকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন তারাগঞ্জে নিখোঁজ ইলেকট্রিশিয়ানের মরদেহ আলু ক্ষেত থেকে উদ্ধার যশোরসহ ৩ জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের মাঝে ৫.৮৬ কোটি টাকার চেক বিতরণ ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ-৫ এমপির সঙ্গে ছাতক লাইমস্টোন ব্যবসায়ীদের সৌজন্য সাক্ষাৎ আলীকদমে পুকুরে ডুবে যাওয়া ৩ বছরের শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার, চিকিৎসায় সাড়া রায়পুরে পুলিশ-এলাকাবাসী সংঘর্ষে ৪ পুলিশসহ আহত ২৫ কুশিয়ারায় ফেরিঘাট নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমএ মালিক চট্টগ্রামে প্রকাশ্যে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, জনতার সহায়তায় রক্ষা বালু উত্তোলন ও কিশোর গ্যাংয়ে ‘জিরো টলারেন্স’: এমপি নূরুল ইসলাম বুলবুল ফরিদপুরের কিশোর শ্রমিকের মৃত্যু: মূল অভিযুক্ত রিহাত শেখ গ্রেপ্তার মোঃ সাহাবুদ্দিনকে অপসারণ ও নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ নেত্রকোনার মোহনগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড কক্সবাজারে এলপিজি গ্যাস পাম্পে আগুনে ৩০ ট্যুরিস্ট জিপ ভস্মীভূত, ১৫ জন আহত জীবননগরে ১ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Test ফরিদপুরে ইজিবাইক চুরি মামলার মূল রহস্য উদঘাটন, আসামী গ্রেফতার কালীগঞ্জে রেললাইনের পাশে যুবকের লাশ উদ্ধার নওগাঁর আত্রাই আইডিয়াল বিএম কলেজের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা

মাধবদীতে কিশোরী হত্যা: সৎ বাবার বিরুদ্ধে পুরনো হত্যা মামলা

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : শনিবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৬,
মাধবদীতে কিশোরী হত্যা: সৎ বাবার বিরুদ্ধে পুরনো হত্যা মামলা
মাধবদীতে কিশোরী হত্যা: সৎ বাবার বিরুদ্ধে পুরনো হত্যা মামলা

মাধবদীতে কিশোরী হত্যা: সৎ বাবার বিরুদ্ধে পুরনো হত্যা মামলা

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মাধবদীতে আলোচিত কিশোরী আমেনা আক্তার (১৫) ধর্ষণ ও হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, আমেনার সৎ বাবা আশরাফ আলীর বিরুদ্ধে ২০১৭ সালেও ধর্ষণচেষ্টা ও গৃহবধূ হত্যার একটি ভয়াবহ মামলা রয়েছে।

আমেনার বাবার ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন নুরা ও তার আরও পাঁচ সহযোগী জোরপূর্বক আমেনাকে তার বাবার কাছ থেকে তুলে নিয়ে যায়। পরে রাতেই তাকে হত্যা করা হয়। পরিবারের দাবি, পূর্বের হত্যা মামলার আসামি আশরাফ আলীর সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে দ্রুত তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

পরিবারের সদস্যরা জানান, ঘটনার পর থেকেই আশরাফ আলীর আচরণ সন্দেহজনক। অতীতে নারী নির্যাতন ও হত্যার মতো গুরুতর অভিযোগে জড়িত থাকার কারণে এই মামলায় তার সংশ্লিষ্টতা গভীরভাবে তদন্ত করা জরুরি বলে তারা মনে করছেন।


২০১৭ সালের হত্যাকাণ্ডের বিবরণ

২০১৭ সালের ৮ এপ্রিল দিবাগত রাতে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের মৌয়াকুড়া গ্রামে এক মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে। ওই ঘটনায় স্বামীর অনুপস্থিতিতে ধর্ষণচেষ্টা প্রতিহত করতে গিয়ে নিহত হন গৃহবধূ হাজেরা খাতুন (২০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত আশরাফ আলী সিঁধ কেটে ঘরে প্রবেশ করে হাজেরার ওপর যৌন নিপীড়নের চেষ্টা চালায়। বাধা পেয়ে তিনি তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যান। পরে এলাকাবাসীর সন্দেহ হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় এবং একপর্যায়ে সে অপরাধ স্বীকার করে বলে জানা যায়।

গুরুতর আহত অবস্থায় হাজেরাকে হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান। পরে পুলিশ আশরাফ আলীকে গ্রেপ্তার করে হত্যা মামলায় কারাগারে পাঠায়।

স্থানীয় সূত্র জানায়, আশরাফ আলীর বিরুদ্ধে নারী নির্যাতন ও চুরিসহ একাধিক অভিযোগ ছিল। এলাকায় তিনি চিহ্নিত অপরাধী হিসেবে পরিচিত ছিলেন।


বর্তমান মামলায় তদন্তের নতুন মোড়

আমেনা হত্যা মামলায় অভিযুক্ত নুরা ও তার সহযোগীদের গ্রেপ্তারের পর তদন্তে নতুন মাত্রা যোগ হয়েছে। ভুক্তভোগীর পরিবার দাবি করছে, পূর্বের হত্যাকাণ্ডের আসামি আশরাফ আলীর সঙ্গে এই ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা গুরুত্বসহকারে খতিয়ে দেখা উচিত। বিশেষ করে, আমেনাকে তুলে নেওয়া এবং হত্যার পেছনে কোনো পরিকল্পিত চক্রান্ত ছিল কি না—সেটি তদন্তের দাবি উঠেছে।

স্থানীয় সচেতন মহল ও মানবাধিকারকর্মীরাও অবিলম্বে আশরাফ আলীকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ এবং পূর্ববর্তী মামলার তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper