মাদারগঞ্জে ৬ পুরিয়া হেরোইনসহ মোশারফ গ্রেপ্তার
- আপলোডের সময় : Monday, October 5, 2026,

মাদারগঞ্জে ৬ পুরিয়া হেরোইনসহ মোশারফ গ্রেপ্তার
মোঃ মানিক ইসলাম, স্টাফ রিপোর্টার
জামালপুরের মাদারগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ পুরিয়া হেরোইনসহ মোশারফ হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদারগঞ্জ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বালিজুড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোশারফ হোসেন বালিজুড়ী মোল্লাপাড়া শেখবাড়ি এলাকার মৃত মক্কু শেখের ছেলে।
অভিযানকালে তার কাছ থেকে ছোট ছোট ৬টি প্যাকেটে (পুরিয়া) থাকা হেরোইন উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে রোববার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে মোশারফ হোসেনকে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মাদারগঞ্জ থানা পুলিশ সূত্রে আরও জানা যায়, মোশারফ হোসেনের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ও আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।