মাদারগঞ্জে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- আপলোডের সময় : Sunday, September 13, 2026,

মাদারগঞ্জে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
শাহিন আলম হৃদয়
বিশেষ প্রতিনিধি, আমার সকাল ২৪
জামালপুর
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বালিজুড়ী ফাজেল মুহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা মহিলা দলের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা মহিলা দলের আহ্বায়ক নুরুন্নাহার বেগমের সভাপতিত্বে এবং সদস্য সচিব মেরিনা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মেলান্দহ-মাদারগঞ্জ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল।
সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান। বিশেষ বক্তা ছিলেন পৌর বিএনপির সভাপতি আব্দুর গফুর।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আলোচনা সভায় মহিলা দলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। সভায় সংগঠনের সাংগঠনিক অগ্রগতি, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন বক্তারা।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।