মাদারগঞ্জে দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, বিদ্যুৎহীন কয়েকশ পরিবার

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Thursday, September 10, 2026,
মাদারগঞ্জে দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, বিদ্যুৎহীন কয়েকশ পরিবার
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
মাদারগঞ্জে দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, বিদ্যুৎহীন কয়েকশ পরিবার

মাদারগঞ্জে দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, বিদ্যুৎহীন কয়েকশ পরিবার

জামালপুরের মাদারগঞ্জে আশঙ্কাজনকভাবে বেড়েছে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা। গত দুই মাসে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ২৬টি ট্রান্সফরমার চুরি হয়েছে। চুরির পর নতুন ট্রান্সফরমার স্থাপনে অতিরিক্ত অর্থের চাপ ও বিলম্বের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন কয়েকশ পরিবার। এসব ঘটনায় থানায় অভিযোগ করা হলেও এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

স্থানীয়দের অভিযোগ, নতুন ট্রান্সফরমার স্থাপনের জন্য নির্ধারিত মূল্যের অর্ধেক টাকা গ্রাহকদের জমা দিতে হয়। একই ট্রান্সফরমার দ্বিতীয়বার চুরি হলে পুরো দামও গ্রাহকদের বহন করতে হয়। এতে নিম্ন আয়ের পরিবারগুলোর ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি হচ্ছে।

জানা গেছে, গত ২ জুলাই থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত মাদারগঞ্জ জোনাল অফিসের আওতাধীন এলাকায় ২৬টি ট্রান্সফরমার চুরি হয়েছে। এর মধ্যে জুলাইয়ে ছয়টি, আগস্টে ১৭টি এবং সেপ্টেম্বরের প্রথম পাঁচ দিনে তিনটি ট্রান্সফরমার চুরি হয়। চুরি হওয়া ট্রান্সফরমারগুলোর বাজারমূল্য প্রায় ১৭ লাখ টাকা। সর্বশেষ ৫ সেপ্টেম্বর রাতে বালিজুড়ী ইউনিয়নের সুখনগরী এলাকায় একটি ট্রান্সফরমার চুরি হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

পল্লী বিদ্যুৎ কার্যালয় ও স্থানীয় বাসিন্দাদের ধারণা, ট্রান্সফরমারের ভেতরে থাকা তামার তারসহ মূল্যবান ধাতুর জন্য এগুলো চুরি করা হচ্ছে। পরে তামার কয়েল খুলে ভাঙারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হতে পারে।

পল্লী বিদ্যুতের তথ্য অনুযায়ী, ৫ কেভিএ ক্ষমতার একটি ট্রান্সফরমারের দাম ৬৩ হাজার ৩৪৫ টাকা, ১০ কেভিএর ৯০ হাজার ১২৫ টাকা, ১৫ কেভিএর ১ লাখ ২ হাজার ৯৮০ টাকা এবং ২৫ কেভিএর প্রায় ১ লাখ ৬৪ হাজার ৮০০ টাকা। ফলে ট্রান্সফরমারের অর্ধেক দাম পরিশোধ করাও নিম্ন আয়ের পরিবারের জন্য বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

মাদারগঞ্জ পৌরসভার গ্রাবের গ্রাম আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা হৃদয় বলেন, প্রকল্পের অধিকাংশ বাসিন্দাই নিম্ন আয়ের। গত ২৯ আগস্ট ট্রান্সফরমার চুরির পর নতুন ট্রান্সফরমারের জন্য অর্ধেক টাকা দিতে বলা হয়েছে। টাকা জোগাড় করতে না পারায় প্রকল্পের অন্তত ৪০টি পরিবার এখনো বিদ্যুৎহীন।

গ্যাস বিস্ফোরণে দগ্ধ চারজনেরই মৃত্যু গ্যাস বিস্ফোরণে দগ্ধ চারজনেরই মৃত্যু

জোড়খালী ইউনিয়নের চরগোলাবাড়ী এলাকার বাসিন্দা সেলিম বলেন, গত শুক্রবার রাতে তাঁদের এলাকার ট্রান্সফরমারটি চুরি হয়েছে। তিন দিন পার হলেও তাঁরা বিদ্যুৎ পাননি।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, লোডশেডিংয়ের সময় ট্রান্সফরমার থেকে কয়েল বা তামার তার খুলে নেওয়া হচ্ছে। লোডশেডিং কখন হবে এবং কতক্ষণ থাকবে, চোরেরা কীভাবে তা নিশ্চিত হচ্ছে—এ নিয়ে প্রশ্ন রয়েছে। এ ঘটনায় বিদ্যুৎ বিভাগের সাবেক বা বর্তমান কোনো ব্যক্তি জড়িত থাকতে পারেন বলেও তিনি সন্দেহ প্রকাশ করেন। তবে তাঁর এ দাবির বিষয়ে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির মাদারগঞ্জ জোনাল অফিসের ডিজিএম সৈয়দা ফারজানা ইয়াসমিন বলেন, চলতি বছরে ২৮টি ট্রান্সফরমার চুরি হয়েছে। এর মধ্যে জানুয়ারিতে দুটি, জুলাইয়ে ছয়টি, আগস্টে ১৭টি এবং সেপ্টেম্বরে তিনটি। এসব ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, গত প্রায় দুই মাসে ২৬টি ট্রান্সফরমার চুরি হয়েছে। চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। চুরি রোধে টহল বাড়ানো হয়েছে এবং একটি বিশেষ দলও মাঠে কাজ করছে। তবে এখন পর্যন্ত কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, সম্প্রতি ট্রান্সফরমার চুরির ঘটনা বেড়েছে। রাতে টহল বাড়ানোর বিষয়ে থানার ওসির সঙ্গে কথা হয়েছে। ট্রান্সফরমার চুরি রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এলাকাবাসী ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে কার্যকর ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, ট্রান্সফরমার স্থাপন, রক্ষণাবেক্ষণ ও অন্যান্য কারিগরি বিষয় পল্লী বিদ্যুতের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। চুরি প্রতিরোধে লোডশেডিংয়ের সময়সূচি ও বিদ্যুৎ সরবরাহের বিষয়ে সংশ্লিষ্টদের আরও সতর্ক থাকতে হবে। দীর্ঘ সময়েও চোরচক্রের কাউকে গ্রেপ্তার করতে না পারায় তিনি দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে পুলিশ ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের এ বিষয়ে দায় এড়ানোর সুযোগ নেই বলেও মন্তব্য করেন।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত