1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
মাদক ব্যবসা ও সেবনে বাধা দেওয়ায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা - আমার সকাল ২৪ |
৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| সন্ধ্যা ৭:১৬|
ব্রেকিং নিউজ:
লাউজানী হাইস্কুল মাঠে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা নওগাঁর আত্রাইয়ে উদ্ভাবনভিত্তিক বিজ্ঞান মেলা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি, ভোগান্তিতে জনসাধারণ উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তির গুরুত্ব গৌরনদীতে ১২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ঝিকরগাছায় স্কাউটস দিবস পালিত চৌমুহনীতে ভোজ্য তেলের মজুদে অভিযান, র‍্যাব-১১ ও প্রশাসনের তদারকি ধামইরহাটে এনজিও ‘ইএসডিও’-র কার্যক্রম নিয়ে জনমনে অসন্তোষ, দৃশ্যমান কাজের বদলে অভিযোগ সভা-সেমিনারে সীমাবদ্ধ মাদক ব্যবসা ও সেবনে বাধা দেওয়ায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা উজিরপুরের সাতলা–শিবপুর সড়ক যেন মরণফাঁদ, শত বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া জ্বরের রোগীকে কুকুরের (রেবিস) ভ্যাকসিন দেওয়ার অভিযোগ, শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে চাঞ্চল্য মতলব দক্ষিণে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত কয়েকজন কেশবপুরে অবৈধ পেট্রোল মজুদে ব্যবসায়ীর জরিমানা বেরোবিতে একই ল্যাব দ্বিতীয়বার উদ্বোধন: সমালোচনার ঝড় লেবাননে ইসরাইলের হামলা: যুদ্ধবিরতির জন্য হুমকি, ফ্রান্সের নিন্দা রাত ১০টা থেকে তিন দিন ইন্টারনেটে ধীরগতি হতে পারে ৯০ শতাংশ ওষুধই কিনতে বাইরে, কী বলছে কর্তৃপক্ষ? অবৈধ জ্বালানি তেল জব্দ, ২ ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ পুলিশ একাডেমিতে সমাপনী কুচকাওয়াজ, ২০৯ প্রশিক্ষণার্থীকে পুরস্কার বিতরণ — আইজিপি নোয়াখালীর বেগমগঞ্জে খালের ওপর অবৈধ পাকা স্থাপনা উচ্ছেদ, জরিমানা যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পারের পথে এমভি বাংলার জয়যাত্রা তেল সংকটে লাইনে দাঁড়ানো বাইকারদের পাশে নোয়াখালী জেলা ছাত্রদল, পানি ও স্যালাইন বিতরণ ঝিকরগাছায় ফিলিং স্টেশনে অগ্রাধিকার পাবে চাকরিজীবী-শিক্ষক ও সাংবাদিকরা ১৫ বছর পর সালথায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত নোয়াখালী জেলা পুলিশ ফুটবল দলকে জার্সি ও ক্রীড়া সামগ্রী প্রদান বগুড়ায় ডিবির অভিযানে ৩০ লাখ টাকার আইস উদ্ধার, মাদক কারবারি গ্রেফতার নওগাঁর ধামইরহাটে নাহার ফিলিং স্টেশনে প্রশাসনের তত্ত্বাবধানে জ্বালানি তেল বিক্রয় ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণায় বিক্ষোভ, সড়কে অগ্নিসংযোগ কেশবপুর উপজেলায় ভেজাল দুধের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ২ লাখ ৫ হাজার টাকা নওগাঁর আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড: দুই দোকান ভস্মীভূত, ৬ লক্ষাধিক টাকার ক্ষতি উজিরপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে অনিয়ম: ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান’ পরিচয়ে চাঁদাবাজি, তদন্ত কমিটি গঠন জগন্নাথপুরে সরকার নির্ধারিত সময়ের মধ্যে ব্যবসা বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জগন্নাথপুরে বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত সালথায় অবৈধ জ্বালানি তেল পরিবহনের অভিযোগে যুবককে অর্থদণ্ড কোটালীপাড়ায় বেশি দামে গ্যাস বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা ডিবি (পশ্চিম) বিভাগের অভিযানে ৮ কেজি হেরোইন ও ১৪,০০০ পিস ইয়াবা উদ্ধার, ৩ জন গ্রেফতার নোয়াখালীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান: ৩ মামলায় ৭,০০০ টাকা জরিমানা নন্দীগ্রামে ইয়াবাসহ নারী গ্রেফতার বগুড়ায় মমেনা বেগম হত্যা মামলার দুই পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার

মাদক ব্যবসা ও সেবনে বাধা দেওয়ায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা

মোঃ মেহেদী হাসান
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬,
মাদক ব্যবসা ও সেবনে বাধা দেওয়ায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা
মাদক ব্যবসা ও সেবনে বাধা দেওয়ায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা

মাদক ব্যবসা ও সেবনে বাধা দেওয়ায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা

মোঃ মেহেদী হাসান, ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের সালথা উপজেলায় মাদক ব্যবসা ও সেবনে বাধা দেওয়ায় মো. সহিদুল ইসলাম সোহেল (৪৬) নামের এক সাবেক সেনা সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে সালথা সদর বাজারের জননী সুপার মার্কেটের দোতলায় অবস্থিত তার পরিচালিত ডায়াগনস্টিক সেন্টারে এ হামলার ঘটনা ঘটে।

আহত সহিদুল ইসলাম সোহেল উপজেলা সদরের সালথা পাড়ার দাউদ শিকদারের ছেলে। তিনি সালথা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক এবং কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সালথা উপজেলা শাখার সাধারণ সম্পাদক। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফুটেজে দেখা যায়, তিন যুবক লাঠিসোটা দিয়ে সহিদুল ইসলাম সোহেলের ওপর হামলা চালাচ্ছে। তিনি হামলা ঠেকানোর চেষ্টা করলেও হামলাকারীরা বেপরোয়া হয়ে ওঠে। এ সময় কয়েকজন তাদের থামানোর চেষ্টা করলেও তারা আরও উত্তেজিত হয়ে মারধর করতে থাকে।

আহত সহিদুল ইসলাম সোহেল জানান, মার্কেটের নিচতলায় একটি কসমেটিকস দোকানের সামনে নুরু বিশ্বাস নামে এক ব্যক্তি মাদক বিক্রি ও সেবন করছিলেন। বুধবার সন্ধ্যায় তিনি এতে বাধা দিলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে স্থানীয় মুরব্বিরা বিষয়টি মীমাংসা করেন। কিন্তু রাত সাড়ে ৮টার দিকে ভাওয়াল গ্রামের আলী বিশ্বাসের ছেলে নুরু বিশ্বাস (৩৫), শামীম বিশ্বাস (২৪) এবং জামাল মাতুব্বরের ছেলে সোহেল মাতুব্বর (২৩)সহ কয়েকজন সহযোগী লাঠিসোটা ও পাইপ নিয়ে তার ক্লিনিকে ঢুকে অতর্কিত হামলা চালায়। তিনি ঘটনার বিচার দাবি করেন।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে হামলাকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযুক্তদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper