মাদক কারবারিকে ধরিয়ে দিয়ে নিরাপত্তাহীনতায় যুবক

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Monday, October 5, 2026,
মাদক কারবারিকে ধরিয়ে দিয়ে নিরাপত্তাহীনতায় যুবক
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

মাদক কারবারিকে ধরিয়ে দিয়ে নিরাপত্তাহীনতায় যুবক

মোঃ আরিফ বিল্লাহ, আলফাডাঙ্গা উপজেলা প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গায় চিহ্নিত এক মাদক কারবারিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরিয়ে দেওয়ার পর পরিবারসহ নিরাপত্তাহীনতায় ভুগছেন দুর্জয় রহমান অনিক (২৬) নামে এক যুবক। তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

রোববার (৪ অক্টোবর) বিকেলে আলফাডাঙ্গা উপজেলা সদর বাজারের মুক্তিযোদ্ধা ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন দুর্জয় রহমান অনিক।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অনিক বলেন, তিনি এলাকার একজন সচেতন নাগরিক হিসেবে দীর্ঘদিন ধরে মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় নওয়াপাড়া গ্রামের রবি ঘোষ নামে এক ব্যক্তিকে পুলিশে ধরিয়ে দিতে সহযোগিতা করেন তিনি। পরে আদালতে ওই ব্যক্তির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ৯ মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান অনিক।

জেন জি প্রজন্মের সম্পর্ক ও বিবাহ ভাবনা জেন জি প্রজন্মের সম্পর্ক ও বিবাহ ভাবনা

অনিকের অভিযোগ, রবি ঘোষ সাজাপ্রাপ্ত হওয়ার পর থেকে তার সঙ্গে সংশ্লিষ্ট মাদক সিন্ডিকেটের সদস্যরা তাকে ও তার পরিবারের ওপর চাপ সৃষ্টি করছেন এবং হুমকি দিচ্ছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

অনিক আরও অভিযোগ করেন, আলফাডাঙ্গা পৌরসভার বাকাইল গ্রামের দরবেশ মিয়ার ছেলে ও পুলিশ সদস্য মো. রাসেল মিয়া (৩৫) মাদক সিন্ডিকেটের সঙ্গে জড়িত। রবি ঘোষ গ্রেপ্তারের পেছনে তাকে দায়ী করে রাসেল মিয়া প্রকাশ্যে হত্যার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। এছাড়া রাসেল মিয়ার ভাই সৌদি প্রবাসী সোহেল মিয়াও বিভিন্ন মাধ্যমে তার বোনকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন বলে দাবি করেন অনিক।

জীবন ও পরিবারের নিরাপত্তার কথা বিবেচনা করে ইতোমধ্যে আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান অনিক। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

এসব অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত মো. রাসেল মিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সারোয়ার বলেন, “এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত