মাতামুহুরীতে তিনজনকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ কোস্ট গার্ডের বিরুদ্ধে, চকরিয়ায় বিক্ষোভ-মানববন্ধন

, স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : Thursday, October 8, 2026,
মাতামুহুরীতে তিনজনকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ কোস্ট গার্ডের বিরুদ্ধে, চকরিয়ায় বিক্ষোভ-মানববন্ধন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

আল নাহিয়ান আবিদ, স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার বদরখালীতে আক্তার মাঝি, তানভীর ও রুকন উদ্দিন নামে তিন স্থানীয় বাসিন্দাকে রাতের আঁধারে তুলে নিয়ে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে কোস্ট গার্ডের বিরুদ্ধে।

ঘটনার প্রতিবাদ এবং আটক ব্যক্তিদের মুক্তির দাবিতে বুধবার বিকেলে চকরিয়া আদালত চত্বর ও উপজেলা পরিষদ প্রাঙ্গণে পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করে বলেন, মহেশখালী কোস্ট গার্ডের একটি দল গভীর রাতে নিজ বাড়ি ও আশপাশের এলাকা থেকে ওই তিনজনকে তুলে নিয়ে যায়। পরে তাদের বিরুদ্ধে অস্ত্র মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।

কেশবপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত কেশবপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

আন্দোলনকারীরা জানান, আটক রুকন উদ্দিন একজন শারীরিক ও বুদ্ধিপ্রতিবন্ধী ভ্যানচালক। আক্তার আহমদও শারীরিক প্রতিবন্ধী এবং তানভীর বদরখালী ডিগ্রি কলেজের নিয়মিত শিক্ষার্থী বলে দাবি করেন তারা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

বিক্ষোভকালে রুকন উদ্দিনের তিন শিশু সন্তান উপস্থিত ছিল। তারা তাদের বাবাকে নির্দোষ দাবি করে দ্রুত মুক্তির জন্য আকুতি জানায়।

মানববন্ধনে সংহতি জানিয়ে বদরখালী কৃষি উপনিবেশ সমিতির পরিচালক অধ্যাপক বি এম কায়সার বলেন, অসহায় ও সাধারণ মানুষকে অস্ত্র মামলায় জড়ানোর অভিযোগ অত্যন্ত গুরুতর। তিনি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান।

মানববন্ধন শেষে আন্দোলনকারীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, কোস্ট গার্ডের অভিযানের বিষয়টি নিরপেক্ষভাবে পুনঃতদন্ত করা প্রয়োজন। তদন্তে ওই তিনজন নির্দোষ প্রমাণিত হলে তাদের দ্রুত সসম্মানে মুক্তির দাবি জানান তারা।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত