
সিলেট প্রতিনিধি
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া, সিলেট সরকারি আলিয়া মাদরাসা শাখার উদ্যোগে অবসরপ্রাপ্ত অধ্যাপক হযরত মাওলানা আব্দুল মোছাব্বির রহ. এর ঈসালে সাওয়াব উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৬ জুন, ২০২৬) বাদ আছর দরগাহে হযরত শাহজালাল (রহ.) এর মাজার সংলগ্ন প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মারুফ আহমদ।
সিলেট সরকারি আলিয়া মাদরাসা শাখার সভাপতি এস. এম. আলী আহমদের সভাপতিত্বে মাহফিলে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট পূর্ব জেলা সভাপতি হোসাইন আহমদ, সিলেট মহানগর সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মাহমুদুর রহমান এবং সহ-প্রচার সম্পাদক আব্দুল মুনতাছির খান।
এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট সরকারি আলিয়া মাদরাসা শাখার সহ-সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মো. নুরুল আলম এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. হাসান আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে মরহুম মাওলানা আব্দুল মোছাব্বির রহ. এর রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।