1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
মহাসড়কে ডাকাতির ঘটনায় সেনাবাহিনীর হাতে আন্তঃ জেলা ডাকাত সদস্য গ্রেফতার - আমার সকাল ২৪ |
১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| দুপুর ১:৩৯|
ব্রেকিং নিউজ:
সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দায়সারা আয়োজনে নলছিটিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন রূপগঞ্জে জমইয়তে হিযবুল্লাহর ইফতার ও দোয়া মাহফিল বেনাপোল স্থলবন্দরে ১৭ মেট্রিক টন পাটের বীজের চালান আটক ফরিদপুরে ইটভাটায় মোবাইল কোর্ট, দুই ভাটাকে জরিমানা উলিপুরে যথাযথ মর্যাদায় পালিত জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ নওগাঁর মান্দায় প্রভাবশালীদের প্রভাবে ফসলি মাটি হরিলুট নারায়ণগঞ্জে ডিউটিরত পুলিশের কাছ থেকে ছিনতাইকৃত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার, গ্রেফতার ১    পানিসারা ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন, ৪৯৬ নারী পেলেন টাকা আজমপুর স্টেশনে সিগন্যাল চুরি ও রহস্যময় কার্যক্রম: স্থানীয়দের অভিযোগ জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্রছাত্রীদের ঈদ উপহার বিতরণ ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ: প্রধান আসামি গ্রেফতার কেশবপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় কৃষকদল নেতাসহ ৪ জনকে কুপিয়ে গুরুতর জখম নওগাঁর আত্রাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন পীরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন তেজগাঁওয়ে মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্য গ্রেফতার গোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি সচেতনতামূলক সভা চট্টগ্রামের সীতাকুন্ডে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, ২২ সন্ত্রাসী আটক রাজবাড়ীর বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২১টি দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি নওগাঁর বদলগাছী শশান ঘাটে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার বান্দরবান লামায় ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন চট্টগ্ৰামের সড়ক দুর্ঘটনায় ফুডপান্ডা ডেলিভারিম্যান নিহত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিল গুরুদাসপুর–বড়াইগ্রাম সীমান্তে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার লামায় ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রমের উদ্বোধন লামায় ফ্যামিলি কার্ড বিতরণে প্রস্তুতি, এমপির সঙ্গে স্থানীয় নেতাদের মতবিনিময় রাজশাহীর তানোরে জিওলমারি এলাকায় একটি তুলার গোডাউনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে বরগুনায় মাদক কারবারি আটক স্বল্প খরচে আধুনিক রোগ নির্ণয় সেবা দিচ্ছে “ডক্টরস ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার” নান্দাইলে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ পালিত রাজশাহী সিটিতে তেলের সংকট, পাম্পে দীর্ঘ লাইন — মোটরসাইকেলে ৩০০ টাকার বেশি জ্বালানি দিচ্ছে না বাকেরগঞ্জে ছাত্রদল সভাপতির ওপর হামলা: প্রধান আসামি রানা মেম্বার ঢাকায় গ্রেফতার লাকসামে শ্রমিককে হাত-পা বেঁধে মারধরের অভিযোগ: ছাত্রদল নেতাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা, তদন্ত শুরু মাগুরার শ্রীপুরে তেলের সংকট, বিপাকে যানবাহন চালকরা শাহজাদপুরে গাছ ফেলে পিক-আপ থামিয়ে ছিনতাই, গরুচোর অপবাদে ড্রাইভার-হেল্পারকে গণধোলাই; গাড়িতে আগুন প্রটোকল ভেঙে কৃষকের মাঠে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি রাজশাহীতে তেলের সংকট: পাম্পে লম্বা লাইন, দাম এখনও স্বাভাবিক

মহাসড়কে ডাকাতির ঘটনায় সেনাবাহিনীর হাতে আন্তঃ জেলা ডাকাত সদস্য গ্রেফতার

শাহ্ ফুজায়েল আহমদ
  • আপলোডের সময় : শনিবার, ফেব্রুয়ারি ১, ২০২৫,
মহাসড়কে ডাকাতির ঘটনায় সেনাবাহিনীর হাতে আন্তঃ জেলা ডাকাত সদস্য গ্রেফতার
মহাসড়কে ডাকাতির ঘটনায় সেনাবাহিনীর হাতে আন্তঃ জেলা ডাকাত সদস্য গ্রেফতার

মহাসড়কে ডাকাতির ঘটনায় সেনাবাহিনীর হাতে আন্তঃ জেলা ডাকাত সদস্য গ্রেফতার

 

শাহ্ ফুজায়েল আহমদ
মফস্বল সম্পাদক

সুনামগঞ্জ- জগন্নাথপুর- ঢাকা আঞ্চলিক মহা সড়কে ডাকাতির ঘটনার সাথে জড়িত আন্তঃজেলা ডাকাত দল সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করেছে সেনাবাহিনী।

গ্রেফতারকৃত ডাকাত আব্দুল কুদ্দুস (৪৫) ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের হায়দরপুর গ্রামের হাজী ইদাজুল্লাহ পুত্র।

শনিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার একাধিক স্থানে অভিযান চালিয়ে হায়দরপুর নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ সময় কাছ থেকে উদ্ধার করা হয় ১টি দেশীয় তৈরি পাইপগানসহ ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র।

ছাতক ও জগন্নাথপুর সেনা ক্যাম্প সুত্র জানায়, গত ২৩ জানুয়ারি রাত ১ টায় দিকে সুনামগঞ্জ- জগন্নাথপুর- ঢাকা আঞ্চলিক মহাসড়কের দারাখাই নামক স্হানে রাস্তায় গাছ পেলে ডাকাতির ঘটনা ঘটে। ওই সময় অজ্ঞাতনামা ১০/১২ জন ডাকাত দল রাস্তায় গাছ পেলে ঢাকাগামী ২ টি বাস আটকে গাড়িতে থাকা যাত্রীদের মারধরসহ অস্ত্রের মুখে জিম্মি করে টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুটে নেয়। দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ছাতক থানায় মামলা রুজু হয়।

ছাতক ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন সোহেব বিন আহমেদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত আব্দুল কুদ্দুসকে গ্রেফতার করি।গ্রেফতারকৃত ডাকাত প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির ঘটনার সাথে নিজে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এমনকি সে নিজে ডাকাতির নেতৃত্ব দেয়। তিনি আরো জানান, ডাকাত ও ডাকাতিতে ব্যবহৃত সরঞ্জাম রাতে ছাতক থানায় পাঠানো হয়।

এ ব্যাপারে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান বলেন, ডাকাত আব্দুল কুদ্দুসকে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

প্রসঙ্গত, গত ২৩ জানুয়ারী দিবাগত রাত ১টার দিকে জগন্নাথপুরের সীমান্তবর্তী পাগলা-জগন্নাথপুর- ঢাকা আঞ্চলিক মহাসড়কের কোন্দানালা নামক স্থানে ডাকাতির ঘটনা ঘটে। ২০-২৫ জনের একটি ডাকাত দল সড়কে গাছ ফেলে প্রথমে একটি লরি গাড়ির গতিরোধ করে। পরে ওই লরিটি সড়কে মধ্যখানে রেখে সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা দুটি যাত্রীবাহী বাস আল-মোবারক ও মামুন পরিবহণসহ প্রায় ২০টি গাড়িতে লুটপাট চালায়। অস্ত্রের মুখে গাড়িতে থাকা টাকা, সোনা ও মূল্যবান জিনিসপত্র লুটে নেয়। এসময় হামলায় কয়েকজন যাত্রী রক্তাক্ত হন। পরে স্থানীয়রা ধাওয়া দিলে ডাকাত দল পালিয়ে যায়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper