
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবু সালেহ রিয়াজ || আমার সকাল ২৪
আজ ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস। ১৯৫২ সালের এই দিনে বাংলা ভাষার মর্যাদা ও রাষ্ট্রভাষার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আত্মোৎসর্গকারী বীর ভাষা শহীদদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছে সমগ্র জাতি।
দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের অংশ হিসেবে রাত ১২টা ০১ মিনিটে নোয়াখালী জেলা পুলিশ-এর পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন ও গার্ড অব অনার প্রদান করেন পুলিশ সুপার জনাব টি. এম. মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেনসহ জেলার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
মহান ভাষা আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলা ভাষার মর্যাদা রক্ষায় সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান বক্তারা।