মতলব দক্ষিণে ২৫ মামলার আসামি সুমন প্রধান গ্রেপ্তার

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Monday, September 14, 2026,
মতলব দক্ষিণে ২৫ মামলার আসামি সুমন প্রধান গ্রেপ্তার
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
মতলব দক্ষিণে ২৫ মামলার আসামি সুমন প্রধান গ্রেপ্তার

মতলব দক্ষিণে ২৫ মামলার আসামি সুমন প্রধান গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মো. সুমন প্রধান নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে ২৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চাপাতিয়া এলাকায় অভিযান চালিয়ে তার বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতে হাজির করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
গ্যাস বিস্ফোরণে দগ্ধ চারজনেরই মৃত্যু গ্যাস বিস্ফোরণে দগ্ধ চারজনেরই মৃত্যু

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মতলব দক্ষিণ থানা পুলিশ। অভিযানে চাপাতিয়া এলাকায় নিজ বাড়ির সামনে থেকে সুমন প্রধানকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি ওই ইউনিয়নের চাপাতিয়া গ্রামে।

পুলিশ ও এলাকাবাসীর দাবি, সুমন দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। তার কারণে এলাকার যুবসমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। পুলিশের ভাষ্য, তিনি দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন। তার বিরুদ্ধে ২৫টি মামলা রয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান মানিক বলেন, “সুমন প্রধানকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিশোর গ্যাং, মাদক ও অপরাধ নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত