
মাদক, ইভটিজিং ও মোবাইলের অপব্যবহার থেকে তরুণদের দূরে রেখে খেলাধুলার প্রতি উদ্বুদ্ধ করতে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় অনুষ্ঠিত হয়েছে এক প্রীতি ক্রিকেট ম্যাচ।
মঙ্গলবার উপজেলার আয়োজনে “মাদকবিরোধী প্রীতি ক্রিকেট ম্যাচ”-এ অংশগ্রহণ করে উপজেলা প্রশাসন একাদশ এবং পল্লী বিদ্যুৎ মতলব দক্ষিণ জোনাল অফিস, চাঁদপুর দল।
খেলার উদ্বোধনী ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে. এম. ইশমাম। তিনি তাঁর বক্তব্যে তরুণ প্রজন্মকে মাদক, ইভটিজিং এবং মোবাইলের অপব্যবহার থেকে দূরে থাকার আহ্বান জানান।
তিনি বলেন, “শারীরিক ও মানসিক সুস্থতার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। পড়াশোনার পাশাপাশি নতুন প্রজন্মকে খেলাধুলা ও সুস্থ বিনোদনের চর্চায় এগিয়ে আসতে হবে।”
খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকরা মনে করেন, এ ধরনের উদ্যোগ তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।