মঠবাড়িয়ায় বিএনপি নেতা মিজানের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধসামগ্রী বিতরণ

, স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : Sunday, October 11, 2026,
মঠবাড়িয়ায় বিএনপি নেতা মিজানের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধসামগ্রী বিতরণ
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
মঠবাড়িয়ায় বিএনপি নেতা মিজানের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধসামগ্রী বিতরণ

মঠবাড়িয়ায় বিএনপি নেতা মিজানের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধসামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার: মো. নাইম

পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার নয়টি ওয়ার্ডে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজানের ব্যক্তিগত উদ্যোগ ও সহযোগিতায় এ কর্মসূচি পরিচালিত হচ্ছে।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৪টায় পৌরসভার পাথরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। মঠবাড়িয়া পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে ব্যক্তিগতভাবে সহযোগিতা করেন মো. মিজানুর রহমান মিজান।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঠবাড়িয়া পৌর বিএনপির সভাপতি মো. জসীম উদ্দিন ফরাজী, সাধারণ সম্পাদক মো. আব্দুল মন্নান কবিরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এতে সভাপতিত্ব করেন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোশারেফ হোসেন।

কেশবপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত কেশবপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

আয়োজকেরা জানান, ডেঙ্গু ও মশাবাহিত রোগের ঝুঁকি কমাতে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় প্রতিরোধসামগ্রী মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে পৌরসভার নয়টি ওয়ার্ডে পর্যায়ক্রমে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

কর্মসূচিতে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু ওষুধ বা প্রতিরোধসামগ্রী বিতরণই যথেষ্ট নয়; পাশাপাশি পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংস করাও জরুরি। এ জন্য বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং জমে থাকা পানি নিয়মিত অপসারণের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

আয়োজকেরা ডেঙ্গু প্রতিরোধে পৌরবাসীকে সচেতন হওয়ার পাশাপাশি নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।

আমার সকাল ২৪

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত