মঠবাড়িয়ায় বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ, বাবা আহত-ছেলে গুলিবিদ্ধ

, স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : Sunday, October 4, 2026,
মঠবাড়িয়ায় বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ, বাবা আহত-ছেলে গুলিবিদ্ধ
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
মঠবাড়িয়ায় বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ, বাবা আহত-ছেলে গুলিবিদ্ধ

মঠবাড়িয়ায় বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ, বাবা আহত-ছেলে গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার | মোঃ নাইম

পিরোজপুরের মঠবাড়িয়ায় গভীর রাতে একটি বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শহিদুল ইসলাম স্বপন হাওলাদার (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর আহত এবং তাঁর ছেলে মেহেদী হাসানকে (২০) গুলি করার অভিযোগ পাওয়া গেছে। একই ঘটনায় স্বপন হাওলাদারের স্ত্রীকেও মারধর করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার টিকিকাটা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব ভেচকি গ্রামের হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

পরিবারের অভিযোগ, রাতের আঁধারে ১০ থেকে ১৫ জনের একটি দল বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর পরিবারের সদস্যদের মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ সময় স্বপন হাওলাদারকে কুপিয়ে এবং তাঁর ছেলে মেহেদী হাসানকে গুলি করা হয় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

কেশবপুরে ডাকাতির প্রস্তুতির অভিযোগে আটক, ব্যাগে মিলল কাটার সরঞ্জাম কেশবপুরে ডাকাতির প্রস্তুতির অভিযোগে আটক, ব্যাগে মিলল কাটার সরঞ্জাম

আহতদের প্রথমে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। স্বপন হাওলাদার টিকিকাটা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

আহত মেহেদী হাসান বলেন, গভীর রাতে দরজা ভেঙে কয়েকজন তাদের ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের মারধর শুরু করে। এ সময় তাঁর বাবাকে কোপানো এবং মাকে মারধর করা হয়। একপর্যায়ে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। তাঁর দাবি, তাঁকে লক্ষ্য করে তিনটি গুলি ছোড়া হয়েছে।

ঘটনার পর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে যান মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম হামিম। তিনি বলেন, তাদের বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) শেখ হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি পূর্বশত্রুতার জেরে ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। ঘটনায় একজন গুলিবিদ্ধ ও আরেকজন আহত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের পক্ষ থেকে মামলা করার কথা রয়েছে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত