মঠবাড়িয়ায় পানির সমস্যা নিরসনে প্রাথমিক আলোচনা
- আপলোডের সময় : Thursday, September 10, 2026,

মঠবাড়িয়ায় পানির সমস্যা নিরসনে প্রাথমিক আলোচনা
মোঃ নাইম
স্টাফ রিপোর্টার, আমার সকাল ২৪
পিরোজপুর
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা ও পৌর এলাকার দীর্ঘদিনের পানির সমস্যা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনায় পৌর প্রশাসক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় পৌর এলাকার পানি সরবরাহ ব্যবস্থার বর্তমান পরিস্থিতি, বিদ্যমান সমস্যা এবং তা সমাধানে সম্ভাব্য কারিগরি ও অবকাঠামোগত উদ্যোগ নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়।
এ সময় একটি কনসালটেন্ট টিমও আলোচনায় অংশ নেয়। তারা সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করে মঠবাড়িয়ার বর্তমান পানি সরবরাহ ব্যবস্থার বিষয়ে প্রাথমিক ধারণা নেন। পাশাপাশি প্রয়োজনীয় কারিগরি সমীক্ষা ও সম্ভাব্যতা যাচাইয়ের মাধ্যমে দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধানের বিষয়ে মতামত দেন।
সংশ্লিষ্টরা জানান, প্রয়োজনীয় সমীক্ষা ও যাচাই-বাছাই শেষে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করা হবে। এর মাধ্যমে মঠবাড়িয়া পৌর এলাকার দীর্ঘদিনের পানির সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার উদ্যোগ রয়েছে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।