মঠবাড়িয়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
স্টাফ রিপোর্টার | মোঃ নাইম
পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলা-এ ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মঠবাড়িয়া থানার এসআই হৃদয় চাকলাদার সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, মাঝেরপুল বাজার এলাকায় অভিযান চলাকালে আল আমিন জুয়েল হাওলাদার (৩২) নামের এক ব্যক্তিকে ৫০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃত আল আমিন জুয়েল হাওলাদার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
পরে তাকে মঠবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।