1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
ভোলায় নৌবাহিনীর অভিযানে সাবেক পুলিশ কনস্টেবল রনি গ্রেফতার - আমার সকাল ২৪ |
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| দুপুর ১২:৫৭|
ব্রেকিং নিউজ:
ঝিকরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন খুলনা বিভাগীয় আইনজীবী সমিতির দপ্তর সম্পাদক হলেন রামপালের বোরহান খান চিলমারীতে কালবৈশাখী ঝড়ে নৌকার ধাক্কায় নৌকার মালিক নিহত, নিখোঁজ ১ ঘষিয়াখালী চ্যানেলের চরে মাটি ফেলে জমি দখলের চেষ্টা, তদন্তে প্রশাসন ঝিনাইগাতীতে ভয়াবহ শিলাবৃষ্টি, মুহূর্তেই সাদা হয়ে গেল গ্রামাঞ্চল র‍্যাব-১১ এর অভিযানে রূপগঞ্জে ৫৩ কেজি গাঁজা ও ৭৬ বোতল স্কাফ উদ্ধার      আত্রাই নদীর বুকজুড়ে এখন ফসলের মাঠ মণিরামপুরে স্কুলের টিউবওয়েল চুরি, হাতে-নাতে দুই যুবক আটক আশুগঞ্জে ৩০ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিবগঞ্জে আলোর বার্তা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুইজন গ্রেপ্তার পাইকগাছায় পুকুর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার রাজশাহীতে চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু গোপনে দান ও মানবিকতার দৃষ্টান্ত: চন্দ্রগঞ্জের কামরুল হাছান টিটু শাহজাদপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল সেতাবগঞ্জ প্রেসক্লাবে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা টাকার অভাবে বন্ধ চিকিৎসা, শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ইউএনও টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ পাবনা-৩ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ: বিএনপি প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ হাইকোর্টে ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ।দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ইফতারের আগে স্বামীর হাতে স্ত্রীর হত্যার ঘটনা, থানায় আত্মসমর্পণ কুমিল্লায় সাংবাদিককে ফোনে হুমকি, স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার আশুগঞ্জে ট্রাকভর্তি চোরাই বৈদ্যুতিক মালামাল উদ্ধার, ৩ চোর গ্রেফতার পঞ্চগড় প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে ভারী ট্রাক: ঝুঁকিতে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সোনাহাট ব্রীজ বরগুনায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রূপগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ ইফতারের আগে স্ত্রীর হত্যা, স্বামী থানায় আত্মসমর্পণ ভাঙ্গুড়ার শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি ফরিদপুরে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা র‍্যালি ফরিদপুরে যৌথ অভিযানে ২০ জনের বিনাশ্রম কারাদণ্ড পীরগঞ্জে করণাই বাজারে ট্রান্সফরমার চুরির চেষ্টা, এলাকায় উদ্বেগ উপমহাদেশের নিরাপত্তা ও পারমাণবিক সক্ষমতা নিয়ে বিশ্লেষণ কিশোরগঞ্জে ভিজিএফ তালিকা অনুমোদনে অভিযোগ: ইউপি সদস্যদের সংবাদ সম্মেলন ঈদকে ঘিরে ভুলতা গাউছিয়ায় বাণিজ্যের উন্মাদনা দৌলতপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান

ভোলায় নৌবাহিনীর অভিযানে সাবেক পুলিশ কনস্টেবল রনি গ্রেফতার

ইমন রহমান
  • আপলোডের সময় : সোমবার, অক্টোবর ২০, ২০২৫,

ভোলায় নৌবাহিনীর অভিযানে সাবেক পুলিশ কনস্টেবল রনি গ্রেফতার

ভোলা উপজেলা প্রতিনিধি : ইমন রহমান

দেশজুড়ে মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। সমুদ্র ও উপকূলীয় নিরাপত্তার পাশাপাশি দেশের ভেতর অপরাধ ও মাদক চক্র নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করছে সংস্থাটি। এরই অংশ হিসেবে আজ ভোরে ভোলা সদর উপজেলায় একটি যৌথ অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রবিবার (১৯ অক্টোবর) ভোর ৫টায় ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের গাজীপুর রোডসংলগ্ন ওয়ার্ড-০৫ এলাকার একটি বাড়িতে এই অভিযান চালানো হয়। নেতৃত্বে ছিলেন নৌবাহিনীর বিশেষ টিম। টার্গেট ছিল চিহ্নিত মাদক ব্যবসায়ী রমজান আলী রনি— যিনি একসময় বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে কর্মরত ছিলেন, তবে পরবর্তীতে চাকরি হারান।

অভিযানকালে রনির বসতবাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ১০৩ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৮,৭৩০ টাকা, যা মাদক বিক্রির অর্থ বলে ধারণা করা হচ্ছে। তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাধ্যমে নিয়মিত মামলা প্রক্রিয়া শুরু করা হয় এবং পরে জব্দকৃত মালামালসহ ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।

স্থানীয় সূত্র জানায়, রনি দীর্ঘদিন ধরে নিজেকে পুলিশের সোর্স পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করছিল। তার বাড়ির পাশের বাগানে নিয়মিত ইয়াবা বিক্রি হতো। ক্রেতাদের সঙ্গে লেনদেনে সমস্যা হলে ভয় দেখিয়ে টাকা আদায় করত এবং অনেক সময় মিথ্যা তথ্য দিয়ে পুলিশ বা ডিবি টিম ডেকে এনে লোকজনকে ফাঁসাত।

নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়,
“সমুদ্র ও উপকূলীয় নিরাপত্তার পাশাপাশি অভ্যন্তরীণ অপরাধ ও মাদক দমনে নৌবাহিনী সর্বদা তৎপর। মাদক, সন্ত্রাস ও অপরাধ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয় সচেতন নাগরিকরা জানান, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ছোবল থেকে বাঁচাতে হলে এ ধরনের অভিযান আরও জোরদার করা প্রয়োজন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper