1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
ভোটার তালিকায় মৃত, তাই প্রতিবন্ধী ভাতা চার বছর ধরে বন্ধ! - আমার সকাল ২৪ |
৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| রাত ৩:৪৯|
ব্রেকিং নিউজ:
অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও স্ত্রী সুর্বনা রায়কে গলা কেটে নৃশংস হত্যা যশোরের কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক উজ্জ্বল: কারাগারে মৃত্যু, পরিবারের অভিযোগ পরিকল্পিত হত্যা কবরে বস্তাবন্দি ব্যাগে মিলল একনলা বন্দুক–পাইপগান মনোনয়ন বাতিলের দাবিতে পার্বতীপুরে বিএনপি’র প্রতিবাদ সভা—দুই দিনের আল্টিমেটাম বাচ্চুর নবাগত অফিসার ইনচার্জকে ফুলবাড়ী উপজেলা সাংবাদিক ফোরামের শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনার কবলে রয়েল এনফিল্ড শো-রুমের পরিচালকের গাড়ি NCP–এর নেতৃত্বে নতুন রাজনৈতিক ও নির্বাচনী জোটের আত্মপ্রকাশ আজ ঘরোয়া উপায়ে চুলের যত্ন: প্রাকৃতিক, সহজ ও কার্যকর পার্বতীপুরে বিএনপি প্রার্থী কামরুজ্জামানকে ফুলের শুভেচ্ছা বিজিবি অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালীকে বিএসএফের কাছে হস্তান্তর মোঃ আব্দুস ছলাম আত্রাই নওগাঁ প্রতিনিধি নির্বাচন ঝুঁকিতে ফেলা যাবে না: সাইফুল হক নির্বাচনের তফশিল ঘোষণা আজ হতে পারে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৫°সেলসিয়াস ৮৭ হাজার পুলিশ সদস্যের নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন কিশোরগঞ্জে চেকরেল বিতর্ক: রেল কর্মকর্তার সিদ্ধান্তে জনঅসন্তোষ সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সে নতুন কমিটির বিজয়ী ঘোষণা জগন্নাথপুরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে গণশুনানি মানিকগঞ্জে হেফাজতের ‘শানে তাওহীদ মহা সম্মেলন’ অনুষ্ঠিত মাহফিলের মাঠে শিশুর মর্মান্তিক মৃত্যু টঙ্গী উড়াল সেতুতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিদ্যুৎ কর্মকর্তা নিহত গজারিয়ায় কর্মীদের ঢল, মতবিনিময়ে রতন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৪৫ বোতল বিদেশী মদ উদ্ধার, গ্রেফতার ২ মাদক কারবারী বরগুনা জেলা নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা ও কর্মপরিকল্পনা প্রণয়ন টেকনাফে মাদক পাচারের চেষ্টা ভেস্তে দিল বিজিবি অনাথের মোড়ের তিন রাস্তার সংযোগস্থলে ট্রাফিক আইল্যান্ড নির্মাণ কাজ শুরু ঝিকরগাছা উপজেলা জামায়াতের নতুন কার্যালয়ের উদ্বোধন বরগুনার আমতলীতে ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ পাঁচজন আহত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া মুক্ত দিবস পালিত সুনামগঞ্জের  জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে ১১ দোকান পুড়ে ছাই সাতক্ষীরার উপকূলে লবণসহিষ্ণু ধানে বাম্পার ফলন কুড়িগ্রামে হানাদার মুক্ত দিবস উদযাপন ফরিদপুরের মাছ ব্যবসায়ী উৎপল সরকার হ*ত্যা মামলার ২৪ ঘণ্টা না পেরোতেই আসামী গ্রেপ্তার মহাকাশ থেকে উজ্জ্বল কাবা দেখা গেলো স্তন ব্যথা: কারণ, লক্ষণ ও প্রতিকার কিভাবে প্রাকৃতিকভাবে 7 দিনে ঘরে স্তনের আকার বাড়াবেন? ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে রোগী দেখার ফজিলত ঝুঁকিপূর্ণ রত্না নদীর ব্রিজে পাথরবোঝাই ট্রাক আটকে জনদুর্ভোগ ফরিদপুর-১ আসনে বিএনপি’র প্রার্থী ঘোষিত জমি দখলের বিরোধে বর্বরোচিত হামলা: তেওতায় আহত ৫, ৬ আসামী এখনও গ্রেফতারহীন

ভোটার তালিকায় মৃত, তাই প্রতিবন্ধী ভাতা চার বছর ধরে বন্ধ!

নিজস্ব সংবাদদাতা
  • আপলোডের সময় : সোমবার, এপ্রিল ২৯, ২০২৪,
ভোটার তালিকায় মৃত, তাই প্রতিবন্ধী ভাতা চার বছর ধরে বন্ধ!
ভোটার তালিকায় মৃত, তাই প্রতিবন্ধী ভাতা চার বছর ধরে বন্ধ!

ভোটার তালিকায় মৃত, তাই প্রতিবন্ধী ভাতা চার বছর ধরে বন্ধ!

 

জীবিত মানুষকে মৃত দেখিয়ে বন্ধ করা হলো প্রতিবন্ধী ভাতা!

ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযোশরদী ইউনিয়নের আশফোরদী গ্রামের বাসিন্দা ৭৮ বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী মো. রুস্তম আলী মীর।

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থাকা সত্ত্বেও ভোটার তালিকায় তাকে মৃত দেখানো হয়েছে।

ফলে জীবিত থেকেও তিনি এখন মৃত।

এতে চরম বেকায়দায় পড়তে হচ্ছে তাকে।

প্রথমেই বন্ধ করা হয়েছে তার প্রতিবন্ধী ভাতা। সেইসাথে সরকারি সকল সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তিনি।

চিকিৎসার জন্যও যেতে পারছেন না ভারতে।

ভুক্তভোগী প্রতিবন্ধী রুস্তম আলী মীরের মেয়ে মোসা. রোকসানা নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে বলা হয়েছে, ২০১৯ সালে ভোটার তালিকা হালনাগাদ করার সময় টাকার বিনিময়ে নির্বাচন অফিসের মাঠ পর্যায় তথ্য সংগ্রহকারী স্থানীয় চরযশোরদী ইউনিয়নের মুকন্দপুট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সালাউদ্দিন মুন্সী ও রুস্তম আলীর প্রতিবেশী কুদ্দুস আলী মীর যোগসাজশে ভোটার তালিকায় তাকে মৃত ঘোষণা করেন।

তারা রুস্তম আলীর প্রতিবন্ধী ভাতা বাতিল করে অন্য কাউকে ভাতা পাইয়ে দিতেই এই কাজটি করে।

স্কুল শিক্ষক সালাউদ্দিন মুন্সি জীবিত ব্যক্তিকে মৃত বানানোর বিষয়টি স্বীকার করে বলেছেন, রুস্তম আলী মীরের প্রতিবেশী কুদ্দুস আলীর তথ্যের ভিত্তিতে তাকে মৃত ঘোষণা করে নগরকান্দা উপজেলা নির্বাচন অফিসে ফরম জমা দিয়েছেন।

কিন্তু কুদ্দুস আলী দাবি করে বলেছেন, স্কুল শিক্ষক সালাউদ্দিন মুন্সিকে আমি চিনিই না। তিনি আমার কাছ থেকে কোনও তথ্য নিতে আসেননি। রুস্তম আলী সম্পর্কে কোনো তথ্য আমি তাকে জানাইনি।

নগরকান্দা উপজেলা নির্বাচন অফিসার মো. আবু তালেব বলেছেন, তাদের মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারীর গাফিলতির কারণেই এ ঘটনা ঘটেছে।

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাফী বিন কবির বলেছেন, ভক্তভোগী রুস্তম আলী মীরের মেয়ে এই সংক্রান্ত একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

তিনি ঘটনাটি নিবিড়ভাবে তদন্ত করতে একটি কমিটি গঠন করেছেন।

তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2025 Amar Sokal 24