ভেড়ামারায় সংঘবদ্ধ ধর্ষণের চার দিন পর হাসপাতালে তরুণীর মৃত্যু
- আপলোডের সময় : Monday, September 21, 2026,

ভেড়ামারায় সংঘবদ্ধ ধর্ষণের চার দিন পর হাসপাতালে তরুণীর মৃত্যু
স্টাফ রিপোর্টার: অংকন মজুমদার
কুষ্টিয়ার ভেড়ামারায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগের চার দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক তরুণীর মৃত্যু হয়েছে।
জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর রাত ৯টার দিকে গোলাপনগর এলাকা থেকে ফকিরাবাদ বখশিপাড়ার নিজ বাড়িতে ফিরছিলেন ওই তরুণী। পথে এক মোটরসাইকেল আরোহী তার গতিরোধ করে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে যায় বলে অভিযোগ।
স্থানীয়দের ধারণা, পরে তাকে অজ্ঞাত একটি স্থানে নিয়ে ৪ থেকে ৫ জনের একটি দল ধর্ষণ করে। এরপর রাত ১২টার দিকে বখশিপাড়ার একটি নির্জন মোড়ে তাকে ফেলে রেখে তারা পালিয়ে যায়।
পরিবারের সদস্যরা রাত সাড়ে ১২টার পর তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে ওই রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
সেখানে চার দিন চিকিৎসাধীন থাকার পর আজ ভোররাতে তার মৃত্যু হয়।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।