ভেঙে ফেলার আগে নটর ডেম কলেজের ঐতিহাসিক ভবন শেষবার দেখতে সাবেকদের আহ্বান

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Wednesday, September 16, 2026,
ভেঙে ফেলার আগে নটর ডেম কলেজের ঐতিহাসিক ভবন শেষবার দেখতে সাবেকদের আহ্বান
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
ভেঙে ফেলার আগে নটর ডেম কলেজের ঐতিহাসিক ভবন শেষবার দেখতে সাবেকদের আহ্বান

ভেঙে ফেলার আগে নটর ডেম কলেজের ঐতিহাসিক ভবন শেষবার দেখতে সাবেকদের আহ্বান

ডেস্ক রিপোর্ট
আমার সকাল ২৪
ঢাকা

ভেঙে ফেলার আগে নটর ডেম কলেজের ঐতিহ্যবাহী ও মূল ‘হ্যারিংটন ভবন’ শেষবারের মতো ঘুরে দেখতে সাবেক শিক্ষার্থীদের (NDC Alumni) আহ্বান জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। পুরোনো শ্রেণিকক্ষ ও প্রাঙ্গণের স্মৃতিগুলো আবারও ছুঁয়ে দেখার এই আহ্বানে সাবেক শিক্ষার্থীদের মধ্যে আবেগঘন অনুভূতির সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সাবেক শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া এক বার্তায় নটর ডেম কলেজের অধ্যক্ষ ফাদার হেমন্ত পিউস রোজারিও জানান, কলেজের পুরোনো ও মূল ভবনটি ভেঙে সেখানে নতুন ভবন নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। প্রস্তাবিত নতুন ভবনটি হবে আট তলা। তবে এর নির্মাণ চূড়ান্ত অনুমোদনের ওপর নির্ভর করছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
জবিতে গরু ভোজ ঘিরে উৎসবমুখর পরিবেশ, শিক্ষার্থীদের সরব উপস্থিতি জবিতে গরু ভোজ ঘিরে উৎসবমুখর পরিবেশ, শিক্ষার্থীদের সরব উপস্থিতি

অধ্যক্ষ তার বার্তায় বলেন, অসংখ্য সাবেক শিক্ষার্থী এই ঐতিহাসিক ভবনের শ্রেণিকক্ষে পড়াশোনা করেছেন। ভবনটির প্রতিটি কোণে তাদের জীবনের নানা স্মৃতি জড়িয়ে রয়েছে। তাই ভবনটি ভেঙে ফেলার আগে সেই স্মৃতিগুলোকে আরও একবার ফিরে দেখার সুযোগ করে দিতে সাবেক শিক্ষার্থীদের ক্যাম্পাসে আসার আমন্ত্রণ জানানো হয়েছে।

কলেজ কর্তৃপক্ষ সাবেক শিক্ষার্থীদের পুরোনো শ্রেণিকক্ষ ও প্রাঙ্গণ ঘুরে দেখার পাশাপাশি ক্যাম্পাসের ছবি তুলে নিজেদের স্মৃতিগুলো ফ্রেমবন্দী করে রাখার আহ্বান জানিয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

পরিকল্পনা অনুযায়ী, আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে ঐতিহ্যবাহী ভবনটি ভেঙে ফেলার কাজ শুরু হওয়ার কথা রয়েছে। দীর্ঘদিনের স্মৃতি ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভবনটি ভেঙে ফেলার আগে সাবেক শিক্ষার্থীদের আবারও প্রাঙ্গণে স্বাগত জানাতে প্রস্তুত নটর ডেম কলেজ কর্তৃপক্ষ।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত