ভিক্ষাবৃত্তিতে বাধ্য করার অভিযোগ, ৭ মাস পর চুনতি মাহফিলে বাবার দেখা পেল রায়হান

  • আপলোডের সময় : Monday, September 14, 2026,
ভিক্ষাবৃত্তিতে বাধ্য করার অভিযোগ, ৭ মাস পর চুনতি মাহফিলে বাবার দেখা পেল রায়হান
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
ভিক্ষাবৃত্তিতে বাধ্য করার অভিযোগ, ৭ মাস পর চুনতি মাহফিলে বাবার দেখা পেল রায়হান

ভিক্ষাবৃত্তিতে বাধ্য করার অভিযোগ, ৭ মাস পর চুনতি মাহফিলে বাবার দেখা পেল রায়হান

মোহাং ইয়াছিন
লোহাগাড়া প্রতিনিধি

সাত মাস আগে বাড়ি থেকে নিখোঁজ হওয়া ১২ বছর বয়সী কিশোর রায়হান উদ্দিনের সন্ধান মিলেছে চট্টগ্রামের লোহাগাড়ায়। রোববার রাতে উপজেলার চুনতি ইউনিয়নে ১৯ দিনব্যাপী চুনতি সীরত মাহফিলের সমাপনী দিনে বাবার সঙ্গে তার দেখা হয়। পরে বাবা নাজিম উদ্দিন তাকে বাড়িতে নিয়ে যান।

রায়হান চুনতি ইউনিয়নের সাতগড় নয়াপাড়া এলাকার নাজিম উদ্দিনের ছেলে। পরিবারের দাবি, সৎ মায়ের সঙ্গে পারিবারিক বিরোধের পর সাত মাস আগে চুল কাটার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায় সে। পরে বাসে করে কক্সবাজার যায়। সেখান থেকে একটি চক্র তাকে ঢাকায় নিয়ে যায় বলে রায়হান জানিয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

রায়হানের দাবি, ঢাকায় নেওয়ার পর একটি চক্র তাকে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করে এবং প্রতিদিন ৫০০ টাকা করে দিতে হতো। তার ভাষ্য অনুযায়ী, চক্রটির সঙ্গে আরও কয়েকজন শিশু ছিল। তবে তাদের কারও পরিচয় সে জানে না বলে জানিয়েছে।

গ্যাস বিস্ফোরণে দগ্ধ চারজনেরই মৃত্যু গ্যাস বিস্ফোরণে দগ্ধ চারজনেরই মৃত্যু

রোববার রাতে চুনতি সীরত মাহফিলের ময়দানে রায়হানকে ঘোরাফেরা করতে দেখেন তার এক প্রতিবেশী। পরে বিষয়টি নাজিম উদ্দিনকে জানানো হলে তিনি সেখানে গিয়ে ছেলেকে শনাক্ত করেন এবং বাড়িতে নিয়ে আসেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

ছেলের ফিরে আসার খবর ছড়িয়ে পড়লে রায়হানকে দেখতে স্থানীয়রা ভিড় করেন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অভিযুক্তদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

রায়হানের বাবা নাজিম উদ্দিন বলেন, “ছেলেকে অনেক খোঁজাখুঁজি করেছি। সাত মাস আগে চুল কাটতে গিয়ে সে বাড়ি থেকে পালিয়ে যায়। আমার ছেলের এমন পরিণতির জন্য যারা দায়ী, তাদের সর্বোচ্চ শাস্তি চাই।”

রায়হানের অভিযোগ, তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পর একটি চক্রের সদস্যরা নির্যাতন করে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করে। তার অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত