1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
ভাষা সংরক্ষণে এলাকায় ভাষা ও সংস্কৃতি একাডেমি গড়ে তোলার ঘোষণা —ফজলে হুদা বাবুল - আমার সকাল ২৪ |
১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| সোমবার| সকাল ৮:৩৮|
ব্রেকিং নিউজ:
খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত লক্ষ্মীপুরে যুবককে হত্যাচেষ্টার ঘটনা, আইসিইউতে চিকিৎসাধীন নওগাঁর আত্রাইয়ে হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক মিটিং অনুষ্ঠিত দই না ডিম, চুলের জন্য কোনটি ভালো? কফি খেলে ত্বকে কী হয়: কালো হওয়ার ভয় নেই, উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে বাজারে স্বর্ণের নতুন রেকর্ড মূল্য — রুপার দাম অপরিবর্তিত লামায় অবৈধ সেগুন কাঠসহ রেজিস্ট্রেশনবিহীন পিকআপ জব্দ বান্দরবানে জেলা প্রশাসনের উদ্যোগে গণভোট প্রচারণা ও ভোটার উদ্বুদ্ধকরণ সভা লক্ষ্মীপুরে হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার বান্দরবান আলীকদমে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১০, এলাকায় উত্তেজনা বড়দিয়ায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা জামালপুরে সড়ক দুর্ঘটনায় মেরিন ইঞ্জিনিয়ার নিহত, কিশোর আহত বাঞ্ছারামপুরে নতুন ইউএনও নিযুক্ত: তারিকুল ইসলাম বেলকুচিতে মঞ্চায়িত হল নজরুলের “পুতুলের বিয়ে ঠাকুরগাঁও পীরগঞ্জে কর্মপ্রত্যাশী যুবদের মতবিনিময় সভা ফরিদপুর-৩: জামায়াতে ইসলামের উঠান বৈঠক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ১২ গ্রামে গাজর উৎপাদনে রেকর্ড — মান্দার মাঠজুড়ে কমলার সমাহার ঝিকরগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রসহ আহত তিন হবিগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযানে বিপুল ভারতীয় প্রসাধনী জব্দ আখাউড়ায় যৌথবাহিনীর অভিযানে গাঁজাসহ আটক ২ পঞ্চগড়ে বিনোদন পার্ক কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ যে দেশেই গণভোট হয়েছে সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব নীলফামারী–২ আসনে বইছে নির্বাচনী হাওয়া, লড়াই হবে হাড্ডাহাড্ডি ঝিকরগাছায় জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত বান্দরবান লামা থানাধীন গজালিয়া পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার গলাচিপা–দশমিনায় ভিপি নুরের পক্ষে কাজ না করায় বিএনপির দুই কমিটি বিলুপ্ত ময়মনসিংহ ব্যাটালিয়নের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ সিলেট–সুনামগঞ্জ মহাসড়কে এনা বাস–পিকআপ সংঘর্ষে চালক নিহত বান্দরবান-৩০০ নং আসনে জামায়াত–এনসিপি জোটের একক প্রার্থী এসএম সুজা উদ্দিন নওগাঁর আত্রাইয়ে ভেকু দিয়ে মাটি কাটায় ফসলি জমি হুমকিতে আলি শাথের নেতৃত্বে গাজার ‘টেকনোক্র্যাট সরকার’ গঠন, ট্রাম্পের সমর্থন জোট ছাড়ার কারণ জানাল ইসলামী আন্দোলন বাংলাদেশ অভিনেত্রী পূজা চেরির ভিডিও ভাইরাল — নেটদুনিয়ায় কৌতূহ্যের ঝড় কুমিল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দুজন নিহত বালাগঞ্জ-তাজপুর সড়কের বেহাল দশা: ৬৬৭ মিটারের নির্মাণ কাজ ৮ মাসেও শেষ হয়নি উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৬ সালথায় শহীদ শরীফ ওসমান হাদীর স্মরণে উঠান বৈঠক ও দোয়া মাহফিল সালথায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল পাঁচবিবিতে তিন দিনব্যাপী শহীদ কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নওগাঁর আত্রাইয়ে ঐতিহ্যবাহী সীতাতলার মেলা শুরু

ভাষা সংরক্ষণে এলাকায় ভাষা ও সংস্কৃতি একাডেমি গড়ে তোলার ঘোষণা —ফজলে হুদা বাবুল

সাইফুল ইসলাম
  • আপলোডের সময় : মঙ্গলবার, ডিসেম্বর ২৩, ২০২৫,
ভাষা সংরক্ষণে এলাকায় ভাষা ও সংস্কৃতি একাডেমি গড়ে তোলার ঘোষণা
ভাষা সংরক্ষণে এলাকায় ভাষা ও সংস্কৃতি একাডেমি গড়ে তোলার ঘোষণা

ভাষা সংরক্ষণে এলাকায় ভাষা ও সংস্কৃতি একাডেমি গড়ে তোলার ঘোষণা

—ফজলে হুদা বাবুল

সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :

নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল বলেছেন, “আপনাদের যে নিজস্ব ভাষা আছে, সেটি অবশ্যই সংরক্ষণ করতে হবে। যেখানে ভাষার চর্চা হবে, সংস্কৃতির বিকাশ ঘটবে—সে লক্ষ্যেই আমি এলাকায় একটি ভাষা ও সংস্কৃতি একাডেমি প্রতিষ্ঠা করবো।”

সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ২টায় বদলগাছী উপজেলার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের শিক্ষা সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বদলগাছী উপজেলা আদিবাসী ছাত্র সমাজের উদ্যোগে আয়োজিত “ব্যক্তি ও সমাজ গঠনে শিক্ষার ভূমিকা” শীর্ষক এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তপু পাহান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সনাতন পাহান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তপু পাহান, সনাতন পাহান, রূপবতী রাণী ও মমতা লাকড়া।

প্রধান অতিথির বক্তব্যে ফজলে হুদা বাবুল বলেন, “আমি রাজনীতিতে আসার পর এই এলাকার কোনো নেতাকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের উন্নয়ন নিয়ে কথা বলতে দেখিনি। অথচ আপনাদের উন্নয়ন ছাড়া বাংলাদেশ এগোতে পারবে না। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে উন্নত করলেই একটি শক্তিশালী রাষ্ট্র গঠন সম্ভব।”

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী মানুষের প্রতি ভালোবাসা, শিক্ষা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করাই রাজনীতির মূল লক্ষ্য। শিক্ষা ব্যক্তি জীবনকে আলোকিত করার পাশাপাশি একটি মানবিক, সচেতন ও নৈতিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ফজলে হুদা বাবুল বলেন, “আপনাদের বছরে ৪ থেকে ৫ মাস কর্মহীন সময় থাকে। এই সময়টাকে কাজে লাগানোর পরিকল্পনা করতে হবে, তাহলেই সন্তানদের শিক্ষার দায়িত্ব নেওয়া সম্ভব হবে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মেধাবী শিক্ষার্থীদের দায়িত্ব আমি নিজে নিলাম। সরকারি সহায়তা পেতে আপনাদের কাউকে আর দ্বারে দ্বারে ঘুরতে হবে না—শতভাগ সরকারি সুবিধা নিশ্চিত করা হবে।”

তিনি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক সৃজনশীলতার প্রশংসা করে বলেন, এসব প্রতিভা বিকাশে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ তিনি গ্রহণ করবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপবতি তির্কি, কমল পাহান, সুশেন পাহান, কালিপদ টপ্যা, সাগর পাহান, রিমন টপ্য, পল্লব তিগ্যা, সুমন কুমার, রিপন পাহান, প্রদীপ পাহান, বিধান পাহান, শিপন কুমার তেলী, মতিন পাহানসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রায় দুই হাজার নারী-পুরুষ।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারগুলোর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper