
নিউজ ডেস্ক,আমার সকাল ২৪
ঢাকা: বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আগামী ১৭ ফেব্রুয়ারি নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান আয়োজন করছে। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্যক্তিগতভাবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না।
সূত্রের খবর, মোদি দিল্লিতে অনুষ্ঠিত ‘এআই ইম্প্যাক্ট সামিট’-এ অংশগ্রহণ এবং সাইডলাইন বৈঠকে ব্যস্ত থাকায় শপথ অনুষ্ঠানে আসতে পারছেন না। তবে ভারতের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে যোগ দিতে পারেন। এর আগে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় ভারতের পক্ষ থেকে এস জয়শঙ্কর ঢাকায় উপস্থিত ছিলেন।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতের উচ্চপদস্থ মন্ত্রীর উপস্থিতি দুই দেশের সম্পর্ক পুনঃস্থাপনায় সহায়ক ভূমিকা রাখতে পারে।