ভাণ্ডারিয়ায় হানি ট্র্যাপের অভিযোগে ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Friday, October 9, 2026,
ভাণ্ডারিয়ায় হানি ট্র্যাপের অভিযোগে ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
ভাণ্ডারিয়ায় হানি ট্র্যাপের অভিযোগে ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩

ভাণ্ডারিয়ায় হানি ট্র্যাপের অভিযোগে ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় এক ব্যবসায়ীকে হানি ট্র্যাপে ফাঁসিয়ে মারধর, ভয়ভীতি দেখিয়ে নগ্ন ভিডিও ধারণ এবং সেই ভিডিও ব্যবহার করে অর্থ আদায় ও ব্ল্যাকমেইলের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভাণ্ডারিয়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সজীব (২৫), মোস্তাফিজুর রহমান রনি (৩৫) ও মারিয়া আক্তার (ছদ্মনাম)। সজীব উত্তর-পূর্ব ভাণ্ডারিয়া এলাকার ফখরুল ইসলাম মিলন চাপরাশির ছেলে এবং রনি একই এলাকার আমজাদ হোসেনের ছেলে। তাদের সবার বাড়ি ভাণ্ডারিয়া থানা এলাকায়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
নাটোরে শীতের প্রস্তুতি, ১১০ কোটি টাকার গুড় উৎপাদনের লক্ষ্য নাটোরে শীতের প্রস্তুতি, ১১০ কোটি টাকার গুড় উৎপাদনের লক্ষ্য

পুলিশ সূত্রে জানা যায়, ভাণ্ডারিয়া বাজারসংলগ্ন রিজার্ভ পুকুরপাড় এলাকায় ইলেকট্রিক ব্যবসায়ী মানবেন্দ্র রায় মুন্নাকে (৩৪) কৌশলে হানি ট্র্যাপে ফাঁসানোর অভিযোগ ওঠে। পরে তাকে মারধর ও ভয়ভীতি দেখিয়ে নগ্ন ভিডিও ধারণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ওই ভিডিও দেখিয়ে মুন্নার কাছ থেকে অর্থ আদায় ও ব্ল্যাকমেইল করার অভিযোগও রয়েছে।

অভিযোগ পাওয়ার পর ভাণ্ডারিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, হানি ট্র্যাপের মাধ্যমে এক ব্যবসায়ীকে ফাঁসিয়ে ভয়ভীতি দেখিয়ে ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত