বয়লার লিকেজে ফের বন্ধ যমুনা সার কারখানা

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Thursday, October 8, 2026,
বয়লার লিকেজে ফের বন্ধ যমুনা সার কারখানা
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
বয়লার লিকেজে ফের বন্ধ যমুনা সার কারখানা

বয়লার লিকেজে ফের বন্ধ যমুনা সার কারখানা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :

দীর্ঘ ৭ মাস ১৫ দিন বন্ধ থাকার পর চালু হওয়ার মাত্র দুই দিনের মাথায় ফের বন্ধ হয়ে গেছে জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানার ইউরিয়া উৎপাদন। বয়লারে নতুন করে লিকেজ দেখা দেওয়ায় বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোর থেকে ইউরিয়া উৎপাদন স্থগিত করা হয়েছে।

কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত সোমবার মধ্যরাতে দীর্ঘ বিরতির পর কারখানাটিতে সার উৎপাদন শুরু হয়। তবে বৃহস্পতিবার ভোরের দিকে বয়লারে লিকেজ দেখা দিলে কর্তৃপক্ষ ইউরিয়া উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

কারখানার উৎপাদন প্রধান ফজলুল হক জানান, কারখানার অন্যান্য কার্যক্রম সচল রয়েছে এবং অ্যামোনিয়া উৎপাদন অব্যাহত আছে। বয়লারে সামান্য যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ইউরিয়া উৎপাদন সাময়িক বন্ধ রাখা হয়েছে। আগামী এক থেকে দুই দিনের মধ্যে ত্রুটি মেরামত করে পুনরায় উৎপাদনে ফেরার আশা করা হচ্ছে।

নাটোরে শীতের প্রস্তুতি, ১১০ কোটি টাকার গুড় উৎপাদনের লক্ষ্য নাটোরে শীতের প্রস্তুতি, ১১০ কোটি টাকার গুড় উৎপাদনের লক্ষ্য

কারখানা সূত্রে জানা যায়, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইলসহ উত্তরবঙ্গের ২১টি জেলায় ১ হাজার ৯০০ বিসিআইসি ডিলারের মাধ্যমে যমুনা সার কারখানা থেকে সার সরবরাহ করা হয়। কারখানাটির দৈনিক উৎপাদন সক্ষমতা ১ হাজার ৭০০ টন। তবে গ্যাসের চাপ কম থাকায় স্বাভাবিক সময়ে দৈনিক ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টন ইউরিয়া উৎপাদন করা হতো।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

স্বাভাবিক উৎপাদন চালু থাকলে কারখানাটিতে মাসে প্রায় ২০০ কোটি টাকার সার উৎপাদন হয়, যার মধ্যে মুনাফা প্রায় ৬০ কোটি টাকা। তবে উৎপাদন বন্ধ থাকলেও কারখানার যন্ত্রপাতি সচল রাখতে প্রতি মাসে প্রায় ৬ কোটি টাকা গ্যাস বিল দিতে হয়।

উল্লেখ্য, গ্যাস সংকট ও বিভিন্ন যান্ত্রিক ত্রুটির কারণে ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত টানা ২৩ মাস কারখানাটির উৎপাদন বন্ধ ছিল। এরপর চলতি বছরের ১২ ফেব্রুয়ারি গ্যাস সংকটের কারণে আবারও উৎপাদন বন্ধ হয়ে যায়।

সম্প্রতি গ্যাস সংযোগ পাওয়ার পর চাপ স্বাভাবিক হলে কারখানাটি পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়। দীর্ঘ ৭ মাস ১৫ দিন পর উৎপাদন শুরু হলেও মাত্র দুই দিনের মাথায় বয়লার লিকেজের কারণে আবারও ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে গেল।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত