বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন

বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন

শাহিনুর রহমান, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনিতে চলমান নিয়োগ প্রক্রিয়া স্থগিত, কথিত অবৈধ নিয়োগ বাতিল এবং উচ্চ আদালতের রায় পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ অক্টোবর) উপজেলার চৌহাটি কয়লা খনি গেট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মামলার রায়ের সঙ্গে সংশ্লিষ্ট কর্মচারীরা এ কর্মসূচির আয়োজন করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
জেন জি প্রজন্মের সম্পর্ক ও বিবাহ ভাবনা জেন জি প্রজন্মের সম্পর্ক ও বিবাহ ভাবনা

মানববন্ধনে বক্তারা বলেন, ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দা ও সংশ্লিষ্ট শ্রমিকদের ন্যায্য অধিকার উপেক্ষা করে কর্তৃপক্ষ একতরফাভাবে কোনো নিয়োগ কার্যকর করতে পারে না। তারা স্বচ্ছ ও বিধিসম্মত প্রক্রিয়ার মাধ্যমে স্থানীয় ক্ষতিগ্রস্তদের স্থায়ী পুনর্বাসনমূলক নিয়োগের দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন ক্ষতিগ্রস্ত তোফায়েল আহমেদ, লিয়াকত আলী, ইউনিয়ন পরিষদ সদস্য সাইদুর রহমান, শ্রমিকদের পক্ষে মাহাবুব হোসেন, তের গ্রামের আহ্বায়ক গোলাম মোস্তফা ও শ্রমিক নেতা এরশাদসহ অন্যরা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

বক্তারা অভিযোগের অবসান ঘটিয়ে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছ ও নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে দ্রুত তাদের ন্যায্য দাবি বাস্তবায়নের দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে পরবর্তী সময়ে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে বড়পুকুরিয়া কয়লা খনির সার্বিক কার্যক্রম বন্ধের মতো কঠোর কর্মসূচিতে যাওয়ারও হুঁশিয়ারি দেন তারা।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত