বড়পর্দায় এমএস সুব্বুলক্ষ্মী, নাম ভূমিকায় রাশমিকা

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Friday, September 18, 2026,
বড়পর্দায় এমএস সুব্বুলক্ষ্মী, নাম ভূমিকায় রাশমিকা
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
বড়পর্দায় এমএস সুব্বুলক্ষ্মী, নাম ভূমিকায় রাশমিকা

বড়পর্দায় এমএস সুব্বুলক্ষ্মী, নাম ভূমিকায় রাশমিকা

ডেস্ক রিপোর্ট
আমার সকাল ২৪
ঢাকা

ভারতীয় শাস্ত্রীয় সংগীতের কিংবদন্তি শিল্পী ও ‘ভারতরত্ন’ এমএস সুব্বুলক্ষ্মীর বর্ণাঢ্য জীবন এবার উঠে আসছে বড়পর্দায়। তাকে নিয়ে নির্মিতব্য বায়োপিকের নাম ভূমিকায় অভিনয় করছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। ছবিটি পরিচালনা করছেন ‘জার্সি’খ্যাত নির্মাতা গৌতম তিনানুরী।

সুব্বুলক্ষ্মীর ১১০তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার (১৬ সেপ্টেম্বর) চেন্নাইয়ের ঐতিহাসিক মিউজিক একাডেমিতে ছবিটির শুভ মহরত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বর্ষীয়ান অভিনেতা কমল হাসন। এ সময় সুব্বুলক্ষ্মীর পরিবারের সদস্য, কর্ণাটকী সংগীতের খ্যাতনামা শিল্পী এবং চলচ্চিত্র অঙ্গনের তারকারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

পরিচালক গৌতম তিনানুরী জানান, সুব্বুলক্ষ্মীর জীবন নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করা হয়েছে। তার ভাষ্য, সুব্বুলক্ষ্মী শুধু অসাধারণ একজন গায়িকাই ছিলেন না, বড় স্বপ্ন পূরণে জীবনে বহু ত্যাগ স্বীকার করা একজন সংগ্রামী নারীও ছিলেন।

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত তানজিন তিশার গাড়ি, আঘাত পেলেও সুস্থ অভিনেত্রী সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত তানজিন তিশার গাড়ি, আঘাত পেলেও সুস্থ অভিনেত্রী

গৌতম তিনানুরীর মতে, বর্তমান সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে দ্রুত পরিচিতি পাওয়ার প্রবণতার বিপরীতে সুব্বুলক্ষ্মীর দীর্ঘ সাধনা, ধৈর্য ও নিষ্ঠার গল্প নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই এই সিনেমার অন্যতম লক্ষ্য।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

প্রযোজক রকলাইন ভেঙ্কটেশ জানান, বায়োপিকটি নির্মাণের পেছনে প্রায় সাত থেকে আট বছর ধরে গবেষণা ও প্রস্তুতি নেওয়া হয়েছে। দীর্ঘ যাচাই-বাছাই ও আলোচনার পর সুব্বুলক্ষ্মীর চরিত্রে অভিনয়ের জন্য রাশমিকাকে চূড়ান্ত করা হয়েছে।

ঐতিহাসিক এই চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত রাশমিকা মান্দানা। নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, ‘এই মঞ্চে দাঁড়িয়ে মনে হচ্ছে যেন আমি ঈশ্বরের সামনে দাঁড়িয়ে আছি।’ চরিত্রটির জন্য নিজের সর্বস্ব দিয়ে কাজ করার এবং দর্শকের মনে দাগ কাটার মতো অভিনয় উপহার দেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

প্রায় ২৫টি সফল ছবি প্রযোজনার পর এই বায়োপিকের সঙ্গে যুক্ত হতে পেরে নিজেকে গর্বিত মনে করছেন প্রযোজক বানি বাসও। সব মিলিয়ে ভারতীয় শাস্ত্রীয় সংগীতের এই কিংবদন্তি শিল্পীর জীবন নিয়ে নির্মিতব্য সিনেমাটি ঘিরে এরই মধ্যে দর্শক-সিনেপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত