1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
বড়ধুল ইউনিয়নে বিএনপি প্রার্থী আলিমের পথসভা - আমার সকাল ২৪ |
৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| মঙ্গলবার| দুপুর ২:৪০|
ব্রেকিং নিউজ:
নিষিদ্ধ এলাকায় মাছ ধরায় সুন্দরবনে তিন জেলে গ্রেপ্তার শেরপুর-৩: বিএনপি প্রার্থীসহ ৪০ জনের আগাম জামিন লালমনিরহাটে লিখিত ও ভাইভা অমিল, ৩ পরীক্ষার্থী থানায় সোপর্দ ছাগলনাইয়ায় বিএনপি প্রার্থী মজনুর জনসভা: উন্নয়ন ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি শিবচরে বিএনপির মাধ্যমে আ’লীগের পুনর্বাসনের অভিযোগ গণঅধিকার প্রার্থীর আজ সৌভাগ্যের রজনী পবিত্র শবে বরাত নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে: যশোরে তারেক রহমান শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই: পীর সাহেব চরমোনাই জাতীয় নিরাপদ খাদ্য দিবস–২০২৬ উদযাপন, কুইজ প্রতিযোগিতার আয়োজন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আদমদীঘি বাসস্ট্যান্ডে ভোটের গাড়ি নিজ গ্রামে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত বিএনপি নেতাকর্মীরা ধুনটে বগুড়া-৫ আসনের হাতপাখার প্রার্থী মাহমুদুর রহমানের পথসভা ধানের শীষে ভোট দিলে আগামী পাঁচ বছর জনগণের সেবা করা সম্ভব হবে :মোশাররফ হোসেন উলিপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির সম্পত্তি কৌশলে লিখে নেওয়ার অভিযোগ দৌলতপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও নবীন বরণ অনুষ্ঠিত বড়ধুল ইউনিয়নে বিএনপি প্রার্থী আলিমের পথসভা নোয়াখালী-০১ আসনে পীরসাহেব চরমোনাইয়ের নেতৃত্বে বিশাল জনসভা ৫ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দাম কমল, ২২ ক্যারেটের প্রতি ভরি ২,৪৫,৭৬০ টাকা এলপিজির দাম আরও বাড়ল ফেব্রুয়ারি মাসে নওগাঁর আত্রাইয়ে ৭ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ তুলসি নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে তদন্ত শুরু চবি মেধাবী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, শালিখায় শেষকৃত্য সম্পন্ন ২২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক, জব্দ মাইক্রোবাস শ্রীলঙ্কাকে বৃষ্টি আইনে হারিয়ে সিরিজ জিতল ইংল্যান্ড সিলেটে বিপুল বিদেশি মদ জব্দ, গ্রেফতার ৩ প্রকাশ পেল মিউজিক্যাল ফিল্ম ‘ও জান’ ফেব্রুয়ারি মাসে জ্বালানি তেলের দাম কমলো ৩ নং গট্রি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে বিএনপির নির্বাচনি আলোচনা সভা অনুষ্ঠিত আমির ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশ ইসলামী আন্দোলনের আমীর রামগঞ্জ ও কমলনগরে নির্বাচনী জনসভায় যোগ দেবেন রায়পুরে আল-হেরা ইসলামিক ইনস্টিটিউটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ পবিত্র শবে বরাত: করনীয় ও বর্জনীয় বিষয়সমূহ লামার ফাঁসিয়াখালীতে অবৈধ বালু উত্তোলনে যুবকের কারাদণ্ড, ট্রাক জব্দ ফরিদপুরে পরিত্যক্ত বাড়ি থেকে বিস্ফোরক সদৃশ ৭টি বস্তু উদ্ধার রাজশাহীতে দ্রুত ইপিজেড স্থাপন ও স্বাস্থ্যসেবা আধুনিকায়নের অঙ্গীকার ডা. জাহাঙ্গীরের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করে আদর্শ কৈখালী গড়ব: গাজী নজরুল ইসলাম ঝিকরগাছার গঙ্গাধারপুরে জামায়াতের নির্বাচনী সমাবেশ কাহারোলে রামচন্দ্রপুর ইউনিয়নে বিএনপির বিশাল নির্বাচনী জনসভা শিক্ষাপ্রতিষ্ঠানঘেরা ফার্মগেটে দেহব্যবসার অভিযোগ সিআইপি নির্বাচিত মাইনুল ইসলাম সোহানকে বর্ণাঢ্য সংবর্ধনা

বড়ধুল ইউনিয়নে বিএনপি প্রার্থী আলিমের পথসভা

মনজুরুল ইসলাম
  • আপলোডের সময় : মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩, ২০২৬,
বড়ধুল ইউনিয়নে বিএনপি প্রার্থী আলিমের পথসভা
বড়ধুল ইউনিয়নে বিএনপি প্রার্থী আলিমের পথসভা

বড়ধুল ইউনিয়নে বিএনপি প্রার্থী আলিমের পথসভা

মনজুরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ–৫ (বেলকুচি, চৌহালী ও এনায়েতপুর) আসনে রাজনৈতিক তৎপরতা জোরদার করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মোঃ আমিরুল ইসলাম খান আলিম। এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৬নং বড়ধুল ইউনিয়নে একটি নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৩টায় বড়ধুল ইউনিয়নের ৫ ও ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ পথসভা আয়োজন করা হয়। এতে স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

পথসভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য মাহমুদুল হাসান শান্ত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি প্রার্থী আমিরুল ইসলাম খান আলিমের সহধর্মিণী মোছাঃ শাহানাজ প্রাধান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক আহ্বায়ক আয়নান হক (বড়ধুল ইউনিয়ন বিএনপি), সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ মোশারফ আকন্দ (বেলকুচি থানা বিএনপি), সদস্য সচিব সুমন শেখ (বড়ধুল ইউনিয়ন যুবদল) এবং ভারপ্রাপ্ত সভাপতি কছির উদ্দিন (বড়ধুল ইউনিয়ন যুবদল)। এছাড়াও ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, আমিরুল ইসলাম খান আলিম নির্বাচিত হলে বড়ধুল ইউনিয়নের সার্বিক অবকাঠামোগত উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার ও নতুন রাস্তা নির্মাণ, ভাঙনপ্রবণ এলাকায় রক্ষা বাঁধ নির্মাণ, জলাবদ্ধতা নিরসন, শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন এবং গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়।

তারা আরও বলেন, এলাকার দীর্ঘদিনের অবহেলিত সমস্যাগুলো চিহ্নিত করে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এ সময় বক্তারা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।

উল্লেখ্য, পথসভাটি আয়োজন করে ৬নং বড়ধুল ইউনিয়ন বিএনপির ৫ ও ৬নং ওয়ার্ড শাখা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper