ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল থেকে নবজাতক চুরির অভিযোগ, উদ্ধারে পুলিশের অভিযান

, বিশেষ প্রতিনিধি
  • আপলোডের সময় : Friday, October 9, 2026,
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল থেকে নবজাতক চুরির অভিযোগ, উদ্ধারে পুলিশের অভিযান
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল থেকে নবজাতক চুরির অভিযোগ, উদ্ধারে পুলিশের অভিযান

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল থেকে নবজাতক চুরির অভিযোগ, উদ্ধারে পুলিশের অভিযান

মস্ত মিয়া, বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল থেকে এক ছেলে নবজাতক চুরির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৩টা ৫ মিনিটের দিকে হাসপাতালের সিসিটিভি ফুটেজে এক নারীকে নবজাতক কোলে নিয়ে বেরিয়ে যেতে দেখা যায়। ঘটনার পর নবজাতককে উদ্ধারে অভিযান শুরু করেছে পুলিশ।

চুরি হওয়া নবজাতকের মা মরিয়ম (১৯)। তাঁর স্বামী শামীম ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের চান্দুরা গ্রামের বাসিন্দা এবং পেশায় রাজমিস্ত্রি। এটি তাঁদের প্রথম সন্তান।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

পরিবার সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর সকাল ১০টা ৫০ মিনিটে মরিয়মকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হয়। পরদিন ৬ অক্টোবর সকালে চিকিৎসক ইশরাত হোমায়েরা নীলার তত্ত্বাবধানে তাঁর সিজারিয়ান অস্ত্রোপচার হয়। এতে অ্যানেস্থেশিয়া দেন চিকিৎসক ডা. তৌহিদ।

মরিয়মের বাবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চানপুর এলাকায়। তাঁর মা মমতাজ বেগম মেয়েকে হাসপাতালে ভর্তি করান। প্রায় চার বছর আগে মরিয়মের বিয়ে হয়। দীর্ঘ প্রতীক্ষার পর প্রথম সন্তানের জন্ম হলেও বাড়ি নিয়ে যাওয়ার আগেই নবজাতক নিখোঁজের ঘটনায় পরিবারটি ভেঙে পড়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
মাদারগঞ্জে জন্ম নিবন্ধনে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ মাদারগঞ্জে জন্ম নিবন্ধনে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

হাসপাতালের গাইনি বিভাগের নার্সিং ইনচার্জ খাদিজা আক্তার সুবর্ণা বলেন, ঘটনার সময় মিডওয়াইফ নার্স নুসরাত জাহান এ্যানি, নার্স ফাতেমা আক্তার ও সাদিয়া খানম দায়িত্বে ছিলেন। ঘটনার বিষয়টি জানার পর তাঁরা তাৎক্ষণিকভাবে খোঁজখবর নেন।

তিনি বলেন, হাসপাতালে রোগীর সংখ্যা বেশি থাকায় কে কার সন্তান কোলে নিয়েছেন, তা সব সময় খেয়াল রাখা সম্ভব হয় না। নবজাতকদের নিরাপদে রাখার বিষয়ে রোগীদের একাধিকবার সতর্ক করা হলেও অনেকেই তা মেনে চলেন না।

ঘটনার খবর পেয়ে দ্রুত হাসপাতালে যান ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম। তিনি বলেন, খবর পাওয়ার পরপরই হাসপাতালে এসে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। নবজাতক উদ্ধারে পুলিশের একাধিক দল কাজ করছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রকিব উর রাজা বলেন, ঘটনার পরপরই তাঁরা হাসপাতালে যান। সদর থানা পুলিশের পাশাপাশি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও পুলিশের একাধিক দল সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে নবজাতক উদ্ধারে কাজ করছে।

সিসিটিভি ফুটেজে নবজাতক কোলে নিয়ে এক নারীকে হাসপাতাল থেকে বেরিয়ে যেতে দেখা যাওয়ায় তাঁকে শনাক্ত করার চেষ্টা চলছে। একই সঙ্গে নবজাতককে উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান ও অনুসন্ধান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত