ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার

, বিশেষ প্রতিনিধি,
  • আপলোডের সময় : Friday, October 16, 2026,
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার

মস্তু মিয়া, বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদী থেকে কচুরিপানার নিচে লুকিয়ে রাখা একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড চীনা রাইফেলের গুলি ও একটি কার্তুজ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

কেশবপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত কেশবপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

বুধবার (১৪ অক্টোবর) গভীর রাতে জেলা শহরের শিমরাইলকান্দি এলাকায় তিতাস নদীর প্রথম সেতুর নিচ থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

ব্রাহ্মণবাড়িয়া এসআরবি ক্যাম্পের কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুন্নবী জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবির একটি চৌকস দল শহরের শিমরাইলকান্দি এলাকায় তিতাস নদীর পূর্ব পাশে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহজনক স্থানে তল্লাশি চালিয়ে কচুরিপানার নিচে লুকিয়ে রাখা পিস্তল, ম্যাগাজিন, গুলি ও কার্তুজ উদ্ধার করা হয়।

ক্যাম্প কমান্ডার আরও জানান, অস্ত্র ও গোলাবারুদগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে এগুলোর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে ইতোমধ্যে অনুসন্ধান শুরু হয়েছে। অবৈধ অস্ত্রগুলো কারা এবং কী উদ্দেশ্যে সেখানে লুকিয়ে রেখেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত