ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে নৌকাবাইচ, দুই পাড়ে হাজারো মানুষের ঢল
- আপলোডের সময় : Sunday, September 13, 2026,

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে নৌকাবাইচ, দুই পাড়ে হাজারো মানুষের ঢল
মস্ত মিয়া
বিশেষ প্রতিনিধি, আমার সকাল ২৪
ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে তিতাস নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ। শনিবার (১২ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের আয়োজনে পৌর এলাকার শিমরাইলকান্দি থেকে শুরু হয়ে মেড্ডায় গিয়ে শেষ হয় প্রতিযোগিতা। এতে নয়টি নৌকা অংশ নেয়।
নৌকাবাইচ দেখতে তিতাস নদীর দুই পাড়ে জড়ো হন হাজারো মানুষ। মাঝিদের ‘মারো টান, হেইয়ারে হেইয়া’ স্লোগান ও বৈঠার ছন্দে মুখর হয়ে ওঠে নদীর পাড়। তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে সন্ধ্যায় শেষ হয় নৌকাবাইচ।
প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দুটি নৌকা। তৃতীয় স্থান অর্জন করে নবীনগরের একটি নৌকা। পরে বিজয়ীদের নগদ অর্থ ও ট্রফি দেওয়া হয়।
মেড্ডায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল। জেলা প্রশাসক মো. আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক মো. সিরাজুল ইসলাম ও পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি শ্যামল বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ। তিনি প্রতিবছর নৌকাবাইচ আয়োজনের ঘোষণা দেন।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।