ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের জান্নাতুল মাওয়া এতিমখানা কমপ্লেক্সে নামে একটি হাফেজিয়ার…

  • আপলোডের সময় : Saturday, October 17, 2026,
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের জান্নাতুল মাওয়া এতিমখানা কমপ্লেক্সে নামে একটি হাফেজিয়ার…
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের জান্নাতুল মাওয়া এতিমখানা কমপ্লেক্সে নামে একটি হাফেজিয়ার…

শিবনাথ চন্দ্র ঘোষ।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের জান্নাতুল মাওয়া এতিমখানা কমপ্লেক্সে নামে একটি হাফেজিয়ার মাদরাসাছাত্র জিসান ৫ দিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজের পর পরিবারের পক্ষ থেকে সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ার পর এসআই পরিচয়ে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা ইউনিয়নের গোয়ালী গ্রামের কৃষক খলিলুর রহমানের ছেলে হাবিবুর রহমান জিসান (১৩)। সে গত ১৩ অক্টোবর কসবা উপজেলার কালশার জান্নাতুল মাওয়া এতিমখানা কমপ্লেক্সে নামে একটি হাফেজিয়া মাদরাসা থেকে নিখোঁজ হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

নিখোঁজ শিশু সন্তানকে খুঁজে পেতে তার পরিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন। এতে পরিবারের একটি মুঠোফোন নম্বর দেয়।

গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) লাকসাম থানার উপপরিদর্শক (এসআই) পরিচয়ে একটি মুঠোফোন (০১৩৪৭১৮১১৭২) নম্বর থেকে জিসানের পরিবারের মুঠোফোন নম্বরে কল দিয়ে জানান, জিসান সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে লাকসাম সরকারি হাসপাতালে ভর্তি আছে। এই মূহুর্তে তার চিকিৎসায় ৮ হাজার ৭০০ টাকার ওষুধ লাগবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
পাটগ্রামে ট্রেনের ইঞ্জিন বিকল, যোগাযোগ বন্ধ পাটগ্রামে ট্রেনের ইঞ্জিন বিকল, যোগাযোগ বন্ধ

দ্রুত টাকা পাঠানোর ব্যবস্থা করেন। ওই ব্যক্তি একাধিকবার কল দিয়ে জানান, জিসানের অবস্থা আশঙ্কাজনক। তিনি দ্রুত টাকা পাঠানোর তাগিদ দেয়।

এতে নিখোঁজ জিসানের পরিবার একদিকে সন্তানের খোঁজ অন্যদিকে দুর্ঘটনার সংবাদ পেয়ে দিশেহারা হয়ে পড়েন এবং জিসানের চিকিৎসার কথা ভেবে দ্রুত একটি নগদ (০১৭৬৪-৫৩৯৮৪৫) নম্বরে ৯ হাজার টাকা পাঠিয়ে দেন।

পরে জিসানের শারীরিক অবস্থার খোঁজ নিতে তার পরিবার কথিত এসআই'র মুঠোফোন নম্বরে একাধিকবার কল দেন। কিন্তু মুঠোফোনটিতে বন্ধ পাওয়া যায়। এমতবস্থায় তারা লাকসাম সরকারি হাসপাতালে খোঁজ নিয়ে জানতে পারেন, জিসান নামে কোনো শিশু দুর্ঘটনা কিংম্বা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বা চিকিৎসাধীন নেই।

নিখোঁজ জিসানের পরিবার তখন বুঝতে পারেন, পুলিশ পরিচয়ে কৌশলে ওই প্রতারক তাদের সঙ্গে প্রতারণা করে ৯ হাজার টাকা হাতিয়ে নিয়েছে।

এদিকে পাঁচ দিনেও নিখোঁজ শিশু জিসানের কোনো খোঁজ মিলেনি। এতে পরিবারের সদস্যরা দিশেহারা হয়ে পড়েছেন। এই ঘটনায় জিসানের মামা মুরশিদ আলম গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) কসবা থানায় নিখোঁজ সংক্রান্ত একটি সাধারণ ডাইরি (জিডি) করেন।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী জানান, এমন একটি বিষয়ে কুমিল্লা সদর থানা থেকে বার্তা মারফত জেনেছি। নিঃসন্দেহে ভুক্তভোগীর পরিবার প্রতারণার শিকার হয়েছেন বলে প্রতীয়মান হচ্ছে। যদিও ঘটনাটি লাকসাম থানাধীন নয়, তবুও বিষয়টি খতিয়ে দেখছি।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত