ব্রাহ্মণবাড়িয়ায় ৬ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Saturday, January 3, 2026,
ব্রাহ্মণবাড়িয়ায় ৬ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
ব্রাহ্মণবাড়িয়ায় ৬ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল

ব্রাহ্মণবাড়িয়ায় ৬ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন যাচাই–বাছাইয়ের প্রথম দিনে ব্রাহ্মণবাড়িয়া জেলার তিনটি সংসদীয় আসনে ছয়জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। ভোটার সমর্থনের স্বাক্ষর তালিকায় অনিয়ম ও ভুয়া স্বাক্ষরের প্রমাণ পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার (২ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত যাচাই–বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এসব মনোনয়ন বাতিলের ঘোষণা দেন। এদিন জেলার ছয়টি আসনের মধ্যে তিনটি আসনের যাচাই সম্পন্ন হয়। বাকি তিনটি আসনের যাচাই–বাছাই শনিবার অনুষ্ঠিত হবে।

বাতিল হওয়া প্রার্থীরা হলেন—
ব্রাহ্মণবাড়িয়া–১ (নাসিরনগর) আসনে হাবিবুর রহমান ও নজরুল ইসলাম।
ব্রাহ্মণবাড়িয়া–৩ আসনে আরিফুর রহমান, নূরে আলম সিদ্দিকী, উমর ইউসুফ খান ও মো. কাজী জাহাঙ্গীর।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
উৎসবমুখর পরিবেশে শশীভূষণ বাজার কমিটির নির্বাচন শুরু উৎসবমুখর পরিবেশে শশীভূষণ বাজার কমিটির নির্বাচন শুরু

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন বৈধ করতে এক শতাংশ ভোটারের সমর্থনসংবলিত স্বাক্ষর জমা দেওয়ার বিধান রয়েছে। যাচাই–বাছাইয়ে দৈবচয়নের ভিত্তিতে নির্বাচিত একাধিক ভোটার তাদের স্বাক্ষর দেওয়ার বিষয়টি অস্বীকার করায় নির্বাচন আইন অনুযায়ী এসব মনোনয়ন বাতিল করা হয়।

এদিকে ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে যাচাই–বাছাই হওয়া কোনো প্রার্থীর মনোনয়ন বাতিল হয়নি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান বলেন, নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আপিল করতে পারবেন। আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত