
মস্ত মিয়া, বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া শহরের মুন্সেফপাড়ায় গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে সাগর মিয়া (৩৫) নামের এক যুবক গুলিবিদ্ধ হন। বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ সাগরকে তাৎক্ষণিকভাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার ফুলবাড়িয়া এলাকার সাগর ও মুন্সেফপাড়া এলাকার ইমন নামে দুই যুবকের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরেই বুধবার সন্ধ্যায় মুন্সেফপাড়ায় গুলিবর্ষণ ঘটে। তবে বিরোধের প্রকৃত কারণ এখনো জানা যায়নি।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম নিশ্চিত করেছেন, একজন গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে এবং ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।