1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
ব্যক্তিগত ঋণ বা চিকিৎসায় সরাসরি সহায়তা দেয় না আস-সুন্নাহ ফাউন্ডেশন, কারণ জানালেন আহমাদুল্লাহ - আমার সকাল ২৪ |
ব্রেকিং নিউজ:
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই পাকিস্তান-তুরস্ক-সৌদি নিরাপত্তা চুক্তি নিয়ে ইরানের প্রতিক্রিয়া ‘ইরানিরা পেশাদার দাবাড়ু’, ট্রাম্পকে তেহরানের জবাব কুমিল্লার দেবিদ্বারে যুবলীগ নেতা সাদ্দাম মুন্সী গ্রেপ্তার ক্ষমতা কারও জন্য চিরস্থায়ী নয়: ডা. শফিকুর রহমান হবিগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ তিনটি গ্রাম নিয়ে ‘এসডিজি ভিলেজ’ পাইলট প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইস্যু থাকবেই, আলোচনায় সমাধান হবে: ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দিনাজপুর বোর্ডে প্রথম চিরিরবন্দর আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল, ২৪২ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫ সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩২ সিলেট বোর্ডে এসএসসিতে কমেছে পাসের হার, তবে বেড়েছে জিপিএ-৫ ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কী উত্তর পেলেন পরী? আজ মা পরীরও জন্মদিন পাহাড়ের দেশে অপু-মুর্তজার ‘শিকার’, নারিকেল ভেঙে শুভ সূচনা ৪.১১ জিপিএ পেয়ে পাস, ফল জানার আগেই চলে গেলেন না ফেরার দেশে গাইবান্ধায় জামায়াত কর্মী ও শিবির নেতার কবর জিয়ারত করলেন ডা. শফিকুর রহমান পাসের হারে এগিয়ে মেয়েরা, ছেলেদের চেয়ে ১ লাখ ৭ হাজার বেশি ছাত্রী উত্তীর্ণ এসএসসি ২০২৬: কোন বোর্ডে পাসের হার কত এসএসসিতে মানবিক বিভাগে পাসের হার ৫০ শতাংশের নিচে, বিজ্ঞান বিভাগে ৮০.৬৪% এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন ১১ আগস্ট থেকে, চলবে ১৭ আগস্ট পর্যন্ত মন খুলে গান গাওয়া যায়, পরীক্ষার খাতায় নম্বর দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী সিলেটের আলহাজ্ব অছিয়ত আলী করিমুন্নেছা হাফিজিয়া দাখিল মাদ্রাসায় ৮৮.২৪ শতাংশ পাস নোয়াখালীতে অতিরিক্ত লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, বিদ্যুৎ-গ্যাস সংকটে চরম দুর্ভোগ রাজশাহী বোর্ডে ৭ বছরের মধ্যে এসএসসিতে সর্বনিম্ন ফলাফল বাবাকে শেষ বিদায় জানালেন লিওনেল মেসি শুধু সন্তান জন্ম দিতে বছরে কত মানুষ যুক্তরাষ্ট্রে যান? হরমুজ প্রণালি খুললেই ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির দাবি ছাড়বেন ট্রাম্প গ্রিনল্যান্ডে অনুমতি ছাড়া তেল অনুসন্ধানের সরঞ্জাম, ট্রাম্প-সংশ্লিষ্ট কোম্পানিকে সতর্কবার্তা ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘হেরে গেছে’: মার্কিন সিনেটর ট্রাম্প চাইলেও গাজা পরিকল্পনা মানছেন না নেতানিয়াহু অনেকে ২৯ বছর বয়সেই রাষ্ট্রক্ষমতা দখলে ব্যাকুল: মুক্তিযুদ্ধ মন্ত্রী রাষ্ট্রপতি পদে ১১ দলীয় ঐক্যের মনোনয়নপত্র সংগ্রহ রাষ্ট্রপতি নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে চায় জামায়াত ডেন্টাল ডিপ্লোমাধারীদের ৪ দফা দাবিতে সংবাদ সম্মেলন, ঘোষণা কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক সিভিল জজ সামিউল হকের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে ফেরাতে সরকারের উদ্যোগ রোয়াংছড়িতে বৃক্ষরোপণ ও ২০ হাজার চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত বৈভব কি সত্যিই ১৫? বয়স বিতর্কে মুখ খুললেন ব্রেট লি বাংলাদেশ সফরে ভারত আসছে না? সিরিজ স্থগিতের শঙ্কা

ব্যক্তিগত ঋণ বা চিকিৎসায় সরাসরি সহায়তা দেয় না আস-সুন্নাহ ফাউন্ডেশন, কারণ জানালেন আহমাদুল্লাহ

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Wednesday, August 5, 2026,
ব্যক্তিগত ঋণ বা চিকিৎসায় সরাসরি সহায়তা দেয় না আস-সুন্নাহ ফাউন্ডেশন, কারণ জানালেন আহমাদুল্লাহ
ব্যক্তিগত ঋণ বা চিকিৎসায় সরাসরি সহায়তা দেয় না আস-সুন্নাহ ফাউন্ডেশন, কারণ জানালেন আহমাদুল্লাহ

ব্যক্তিগত ঋণ বা চিকিৎসায় সরাসরি সহায়তা দেয় না আস-সুন্নাহ ফাউন্ডেশন, কারণ জানালেন আহমাদুল্লাহ

ব্যক্তিগত ঋণ পরিশোধ বা চিকিৎসা ব্যয়ের জন্য কেন আস-সুন্নাহ ফাউন্ডেশন সরাসরি আর্থিক সহায়তা দেয় না—এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, প্রতিদিন ফাউন্ডেশনের কাছে অসংখ্য মানুষ সহায়তার আবেদন করেন। কারও ঋণের পরিমাণ কয়েক হাজার টাকা, আবার কারও ঋণ কয়েক কোটি টাকা পর্যন্ত। প্রতিটি আবেদনই গুরুত্বপূর্ণ হলেও বাস্তবতা হলো, প্রতিদিন আসা আবেদনগুলোর মোট অর্থের পরিমাণ ফাউন্ডেশনের পুরো বছরের বাজেটের চেয়েও কয়েক গুণ বেশি।

শায়খ আহমাদুল্লাহ বলেন, বাংলাদেশের জাতীয় বাজেট প্রায় ৯ লাখ কোটি টাকা হলেও দেশের সব মানুষের সব সমস্যা সমাধান করা সম্ভব হয় না। সেখানে বছরে প্রায় ১০০ কোটি টাকার বাজেটের একটি দাতব্য প্রতিষ্ঠানের পক্ষে সব ধরনের ব্যক্তিগত সমস্যার সমাধান করা বাস্তবসম্মত নয়।

তিনি বলেন, ব্যক্তিগত ঋণ বা চিকিৎসার জন্য সরাসরি নগদ অর্থ বিতরণ শুরু করলে নীতিগত ও প্রশাসনিক নানা জটিলতা তৈরি হতে পারে। এতে সুপারিশ বা ব্যক্তিগত পরিচয়ের ভিত্তিতে সহায়তা দেওয়ার ঝুঁকি তৈরি হবে এবং প্রকৃত অসহায় মানুষ বঞ্চিত হওয়ার আশঙ্কা থাকবে।

তিনি জানান, আস-সুন্নাহ ফাউন্ডেশনের লক্ষ্য শুধু তাৎক্ষণিক অর্থ সহায়তা নয়; বরং দাতাদের অনুদানের সর্বোচ্চ ও দীর্ঘমেয়াদি সুফল নিশ্চিত করা। এ কারণে প্রতিষ্ঠানটি প্রকল্পভিত্তিক কার্যক্রম পরিচালনা করে।

উদাহরণ দিয়ে তিনি বলেন, গত বছর ১৩ কোটি টাকা ব্যয়ে ১৬টি ট্রেডে দুই হাজার ১০০-এর বেশি নারী-পুরুষকে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্তরা প্রথম বছরেই সম্মিলিতভাবে প্রায় ৪২ কোটি টাকা আয় করেছেন। তার মতে, একই অর্থ সরাসরি বিতরণ করা হলে সাময়িক উপকার হতো, কিন্তু দীর্ঘমেয়াদি পরিবর্তন সম্ভব হতো না।

তিনি বলেন, “কাউকে প্রতিদিন মাছ কিনে দেওয়ার চেয়ে তাকে মাছ ধরা শিখিয়ে দেওয়াই আস-সুন্নাহ ফাউন্ডেশনের মূল দর্শন।”

শায়খ আহমাদুল্লাহ আরও বলেন, ঋণগ্রস্ত বা অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো অবশ্যই মহৎ কাজ। তবে এ ধরনের সহায়তা ব্যক্তিগত উদ্যোগ, মসজিদভিত্তিক বা এলাকাভিত্তিকভাবে পরিচালনা করা তুলনামূলক সহজ, কারণ এতে আবেদনকারীদের যাচাই-বাছাই কার্যকরভাবে করা সম্ভব।

ফাউন্ডেশনের প্রকল্পভিত্তিক কাজের বিষয়ে তিনি বলেন, স্বচ্ছতা ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রতিটি প্রকল্পের ব্যয়ের তথ্য ওয়েবসাইটে প্রকাশ করা হয়। পাশাপাশি উন্মুক্ত আবেদন, মাঠপর্যায়ের যাচাই-বাছাই ও নির্ধারিত নীতিমালার মাধ্যমে উপকারভোগী নির্বাচন করা হয়।

বিবৃতির শেষে শায়খ আহমাদুল্লাহ আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতি মানুষের আস্থা, দোয়া ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার নেক প্রচেষ্টা কবুলের জন্য দোয়া করেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper