1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফোনে নাগালের বাইরে - আমার সকাল ২৪ |
১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| বুধবার| দুপুর ১:০৫|
ব্রেকিং নিউজ:
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ, সাক্ষ্যগ্রহণ ৮ ফেব্রুয়ারি তোতার দ্বীয়া দখলকে কেন্দ্র করে সংঘাত: সীমান্তে বাড়ছে গুলির শব্দ, আতঙ্কে বাংলাদেশি নাগরিক ১১ দলীয় জোটে আসন বণ্টন নিয়ে টানাপোড়েন, আজ চূড়ান্ত সিদ্ধান্ত পার্বতীপুরে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে লেডিস ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ টেকনাফে কথিত অপরাধীর মৃত্যুর খবরে চাঞ্চল্য দেড় কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য ট্রাকের বালির নিচে জব্দ বেতাগীতে জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ অনুষ্ঠান ও গণভোট বিষয়ে জেলা প্রশাসকের মতবিনিময় ফরিদপুরে বক্তব্য বিকৃত প্রচারের প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন সালথায় ওয়ালটনের এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন ঠাকুরগাঁও-৩: স্বতন্ত্র প্রার্থী আশা মনির প্রার্থিতা বৈধ উলিপুরে ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা নওগাঁর আত্রাইয়ে অধিক লাভের আশায় আলুচাষে ব্যস্ত কৃষক ব্রাহ্মণবাড়িয়ায় চোরাচালানকৃত ২৪৬০ কেজি জিরা সহ ২ জন আটক ব্রাহ্মণবাড়িয়ায় ১২ কেজি গাঁজা সহ মাদক কারবারি গ্রেফতার সাতক্ষীরায় বাসচাপায় ছাত্রদল নেতা নিহত সুন্দরবনে পাচারের সময় ফাঁদসহ ১০০ কেজি হরিণের মাংস উদ্ধার মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই নারীসহ তিনজন নিহত, মহাসড়কে যান চলাচল বন্ধ নৌ–পুলিশের অভিযানে মেঘনা থেকে অপহৃত ৪ জেলে উদ্ধার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নাটোর-২ আসনে বিচারিক কমিটির সরেজমিন পরিদর্শন প্রবাসীদের সুসংবাদ দিলেন আসিফ নজরুল বিএনপির প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠকে শিবচরে যোগদান করতে না পেরে ফিরে গেলেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা দুপক্ষের সংঘর্ষে ভাঙ্গা রণক্ষেত্র, আহত ২৫ ৬৭,২০৮ শূন্য পদে ৭ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, শিক্ষাপ্রতিষ্ঠান নির্ধারণে বিশেষ নির্দেশনা মোবাইল ফোন আমদানিতে বড় সুখবর দিলো এনবিআর ভদ্রাসন ইউনিয়নে নির্বাচনী উঠান বৈঠক: কামাল জামান মোল্লার প্রতিশ্রুতি—“নির্বাচিত হলে কোনো অন্যায় হতে দেব না” বড় দিন উপলক্ষে আলীকদমে ফুটসাল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ছাতকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল নোয়াখালীতে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে মানববন্ধন সালথায় ৪ জুয়াড়ী আটক ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযানে ৩২ কেজি গাঁজাসহ আটক ১ ফুলবাড়ী সীমান্তে বিজিবি–বিএসএফ উচ্চ পর্যায়ের পতাকা বৈঠক নির্বাচনে সংস্কারের ডাক আশুগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক উখিয়ায় মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু ফরিদপুরে নির্বাচনকে কেন্দ্র করে গাড়ি ধরার বিশেষ অভিযান জোরদার সালথার বল্লভদীতে উঠান বৈঠক ও শহীদ শরীফ ওসমান হাদীর স্মরণে দোয়া মাহফিল রাঙ্গাবালীতে ৪ ইউপি সদস্যসহ ৬ জনের বিএনপিতে যোগদান ফরিদপুরের সালথায় আওয়ামী লীগের ৫ নেতা পদত্যাগ করে খেলাফত মজলিশে যোগদান

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফোনে নাগালের বাইরে

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫,
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফোনে নাগালের বাইরে
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফোনে নাগালের বাইরে

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফোনে নাগালের বাইরে

বিপাকে গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষ

ভোলা প্রতিনিধি :

ভোলার বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোরঞ্জন বর্মনের বিরুদ্ধে সাংবাদিকদের ফোন কল না ধরা, সংবাদ সংক্রান্ত তথ্য দিতে অনীহা এবং সন্ধ্যার পর সরকারি মোবাইল ফোন বন্ধ করে রাখার অভিযোগ উঠেছে। এ অবস্থায় বিপাকে পড়েছেন স্থানীয় গণমাধ্যমকর্মী ও সাধারণ জনগণ।

স্থানীয় সাংবাদিকরা অভিযোগ করে জানান, সংবাদ সংক্রান্ত তথ্য ও বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার ইউএনওর সরকারি মুঠোফোনে কল ও ক্ষুদে বার্তা (এসএমএস) পাঠানো হলেও তিনি কোনো সাড়া দেননি। শুধু সাংবাদিক নয়, প্রশাসনিক সহায়তা নিতে আসা সাধারণ মানুষও ইউএনওর সঙ্গে যোগাযোগ করতে না পেরে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।

ফলে জরুরি প্রশাসনিক তথ্য, মন্তব্য বা ব্যাখ্যা না পাওয়ায় সংবাদ প্রকাশে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। একই সঙ্গে জনগণের সেবামূলক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি ব্যাহত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের ভোলা জেলা শাখার দায়িত্বশীল সদস্যরা বলেন, ইউএনও মনোরঞ্জন বর্মন দায়িত্ব গ্রহণের পর থেকেই তার সঙ্গে যোগাযোগ করা কঠিন হয়ে পড়েছে। সংবাদ প্রস্তুতের স্বার্থে প্রশাসনের বক্তব্য নিতে গেলে তিনি ফোন রিসিভ করেন না। এমনকি সরাসরি উপজেলা পরিষদে গেলেও অনেক সময় তাকে পাওয়া যায় না।

গণমাধ্যমকর্মী পরাণ আহসান, আব্দুর রহমান (ইমন), তানজিল হোসেনসহ আরও অনেকে বলেন,
“প্রজাতন্ত্রের একজন কর্মকর্তা হিসেবে জনগণকে তথ্য দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু ইউএনও ফোন ধরেন না, বার্তায় সাড়া দেন না। এতে তথ্যের স্বচ্ছতা বিঘ্নিত হচ্ছে এবং সংবাদকর্মীদের বারবার সমস্যায় পড়তে হচ্ছে।”

নাম প্রকাশে অনিচ্ছুক বোরহানউদ্দিন উপজেলার এক তরুণ রিপোর্টার বলেন,
“ঢাকায় সচিবদের ফোনে পাওয়া যায়, কিন্তু আমাদের উপজেলার ইউএনওকে পাওয়া যায় না। অনেকেই নিজেকে সর্বেসর্বা ভাবেন—এই মানসিকতাই মূল সমস্যা।”

ভোলার সিনিয়র সাংবাদিকদের অভিযোগ, বিষয়টি দীর্ঘদিনের। এক সিনিয়র সাংবাদিক বলেন,
“জেলার প্রায় সব সাংবাদিকই জানেন—ইউএনও ফোনে সাড়া দেন না। বিষয়টি সাংবাদিক সংগঠনের পক্ষ থেকেও জেলা প্রশাসককে জানানো হয়েছে। কিন্তু কেন তিনি ফোন ধরেন না, তা আজও রহস্য।”

শুধু সাংবাদিক নয়, সাধারণ মানুষও একই অভিযোগ তুলেছেন। তারা জানান, নামজারি, ভিজিএফ–ভিজিডি, জমিজমা সংক্রান্ত বিরোধ এবং বিভিন্ন সরকারি সহায়তা বিষয়ে ইউএনওর সঙ্গে যোগাযোগ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। অফিসে গিয়েও অধিকাংশ সময় তাকে পাওয়া যায় না।

স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করছেন, একটি উপজেলার সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা হিসেবে ইউএনওর উন্মুক্ত, জনবান্ধব ও মিডিয়া–বান্ধব আচরণ প্রত্যাশিত।

বিশ্লেষকদের মতে, প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সুসম্পর্ক না থাকলে প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা আসে না, গুরুত্বপূর্ণ তথ্য জনগণের কাছে পৌঁছায় না এবং স্থানীয় সমস্যা তুলে ধরা কঠিন হয়ে পড়ে। এতে প্রশাসন ও জনগণের মধ্যে দূরত্ব বাড়ে।

অভিযোগের বিষয়ে জানতে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে ইউএনও মনোরঞ্জন বর্মনের সরকারি মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ক্ষুদে বার্তা পাঠানো হলেও কোনো স্পষ্ট জবাব পাওয়া যায়নি।

স্বচ্ছতা, জবাবদিহি ও জনগণের তথ্যপ্রাপ্তি নিশ্চিত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসনের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা। উন্নয়ন কার্যক্রম ও জনসেবা কার্যকর করতে প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা অপরিহার্য—এমন মতই সচেতন মহলের।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper