বোরহানউদ্দিনে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
- আপলোডের সময় : Wednesday, September 2, 2026,

বোরহানউদ্দিনে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিনিধি: মো. হাসনাইন
ভোলা | ২ সেপ্টেম্বর ২০২৬
ভোলার বোরহানউদ্দিনে এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত একটি জিআর সাজা ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বোরহানউদ্দিন থানার এএসআই (নিরস্ত্র) মো. হেলালের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স তথ্য-প্রযুক্তির ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে মো. ইসমাইল পাটোয়ারীকে গ্রেপ্তার করে।
পুলিশের তথ্যমতে, বোরহানউদ্দিন থানার জিআর-২০৮/২০ মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১০(ক) অনুযায়ী আদালত তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ রয়েছে।
গ্রেপ্তারকৃত ইসমাইল পাটোয়ারী বোরহানউদ্দিন উপজেলার চকঢোষ এলাকার ৯ নম্বর ওয়ার্ডের মো. আবুল বাশারের ছেলে। তার বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় একটি সাজা ওয়ারেন্ট মুলতবি রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। অপরাধ দমনে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।











লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।