বোচাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়াদোত্তীর্ণ ওষুধ গোপনে পোড়ানোর অভিযোগ
- আপলোডের সময় : Friday, September 11, 2026,

বোচাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়াদোত্তীর্ণ ওষুধ গোপনে পোড়ানোর অভিযোগ
মিজানুর রহমান
স্টাফ রিপোর্টার, আমার সকাল ২৪
দিনাজপুর
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ নিয়মনীতি না মেনে গোপনে পুড়িয়ে ফেলার অভিযোগ উঠেছে। এতে হাসপাতালে চিকিৎসা নিতে আসা দরিদ্র রোগীরা প্রয়োজনীয় ওষুধ থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে গিয়ে দেখা যায়, বিভিন্ন ধরনের ওষুধ পোড়ানো হয়েছে। সেখানে জ্বর, ঠান্ডা, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগের ওষুধের পোড়া অংশ পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয়দের দাবি, এসব ওষুধের মূল্য হাজার হাজার টাকা। মেয়াদ শেষ হওয়ার আগেই প্রয়োজনীয় রোগীদের মধ্যে বিতরণ না করে হাসপাতালেই রেখে মেয়াদোত্তীর্ণ করার পর সেগুলো পুড়িয়ে ফেলা হচ্ছে। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিজয় কুমার রায়ের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ওষুধ পোড়ানোর বিষয়ে তিনি আগে কিছু জানতেন না। কিছুক্ষণ আগে বিষয়টি অবগত হয়েছেন। হাসপাতালে এসে তিনি বিষয়টি খতিয়ে দেখবেন।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আব্দুল্লাহ আল এনাম বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ ধ্বংস করার নিয়ম রয়েছে। তবে তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্দেশনা ও মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা নীতিমালা অনুযায়ী করতে হয়। হাসপাতালের পেছনে মেয়াদোত্তীর্ণ ওষুধ পোড়ানোর কথা শুনে তিনিও বিষয়টি দেখতে



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।