
স্টাফ রিপোর্টার: মিজানুর রহমান
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা ও জ্বালানি তেলের সরবরাহসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ হাসান। এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিশেষভাবে অংশগ্রহণ করেন উপজেলায় ছয়টি ফিলিং স্টেশনের ম্যানেজার ও মালিক। তাদের জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে, কৃত্রিম সংকট সৃষ্টি না করতে এবং অবৈধ মজুদ ও বোতলজাত বিক্রয় বন্ধ রাখতে কঠোর নির্দেশনা দেয়া হয়।
সভায় বক্তারা সাধারণ জনগণের ভোগান্তি কমানো এবং বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সংশ্লিষ্ট সকলের দায়িত্ব সচেতনভাবে পালনের আহ্বান জানান। পাশাপাশি, অবৈধ মজুদ বা কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেয়া হয়।
সভা শেষে গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।