বোচাগঞ্জের অটো রাইস মিলে ETP ও সাইক্লোন মেশিন স্থাপনের নির্দেশ

, বিশেষ প্রতিনিধি,
  • আপলোডের সময় : Wednesday, October 7, 2026,
বোচাগঞ্জের অটো রাইস মিলে ETP ও সাইক্লোন মেশিন স্থাপনের নির্দেশ
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
বোচাগঞ্জের অটো রাইস মিলে ETP ও সাইক্লোন মেশিন স্থাপনের নির্দেশ

বোচাগঞ্জের অটো রাইস মিলে ETP ও সাইক্লোন মেশিন স্থাপনের নির্দেশ

সাজ্জাদুর রহমান
বিশেষ প্রতিনিধি, আমার সকাল ২৪
দিনাজপুর

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার অটো রাইস মিলগুলোতে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে বর্জ্য পানি পরিশোধনের জন্য মিলেই পানি শোধনাগার (ETP) এবং ধান থেকে উৎপন্ন ছাই নিয়ন্ত্রণে সাইক্লোন মেশিন স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন অটো রাইস মিল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মারুফ হাসান ও জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বদরুন নাহার সীমা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
মাধবপুর থানায় সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন ওসি সোহেল রানা মাধবপুর থানায় সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন ওসি সোহেল রানা

পরিদর্শনকালে কর্মকর্তারা অটো রাইস মিল মালিকদের পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। বিশেষ করে মিলের বর্জ্য পানি পরিশোধনের জন্য ETP স্থাপন এবং ধান থেকে উৎপন্ন ছাই নিয়ন্ত্রণে সাইক্লোন মেশিন স্থাপনের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ ছাড়া ছাই সুষ্ঠুভাবে সংরক্ষণের জন্য নির্দিষ্ট স্থান বা শেড তৈরির নির্দেশ দেওয়া হয়। কর্মকর্তারা জানান, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে এসব ব্যবস্থা গ্রহণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা পরবর্তীতে ফলোআপ পরিদর্শনের মাধ্যমে যাচাই করা হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

কর্মকর্তারা বলেন, অটো রাইস মিল পরিচালনার ক্ষেত্রে বর্জ্য পানি ও ছাই যথাযথভাবে নিয়ন্ত্রণ করতে হবে। বর্জ্য পানি যাতে পরিবেশের ক্ষতি করতে না পারে, সে জন্য মিলেই ETP স্থাপন করতে হবে। একই সঙ্গে ছাই বাতাসে ছড়িয়ে পরিবেশ দূষণ রোধে সাইক্লোন মেশিন ও ছাই সংরক্ষণের জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করতে হবে।

এ সময় মিল মালিকদের পরিবেশ অধিদপ্তরের বিধিবিধান মেনে ব্যবসা পরিচালনা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত