বোচাগঞ্জকে কিশোর গ্যাং, মব ও মাদকমুক্ত করার অঙ্গীকার ওসি হাবীবের
- আপলোডের সময় : Sunday, October 11, 2026,

বোচাগঞ্জকে কিশোর গ্যাং, মব ও মাদকমুক্ত করার অঙ্গীকার ওসি হাবীবের
স্টাফ রিপোর্টার: মিজানুর রহমান
দিনাজপুরের বোচাগঞ্জ থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আহসান হাবীবের সঙ্গে সেতাবগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় বোচাগঞ্জ থানায় ওসির কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে ওসি এস এম আহসান হাবীব বলেন, “আমি প্রতিজ্ঞাবদ্ধ, বোচাগঞ্জ উপজেলাকে কিশোর গ্যাং, মব ও মাদকমুক্ত করব, ইনশাআল্লাহ। বোচাগঞ্জের মাটিতে আইনশৃঙ্খলার কোনো অবনতি হতে দেব না। এ জন্য আপনারা তথ্য দিয়ে সহযোগিতা করবেন। অন্যায়-অবিচারের কোনো স্থান বোচাগঞ্জে হবে না। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তাব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, মহালয়ার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এ উৎসবকে কেন্দ্র করে পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বী মা, ভাই ও বোনেরা যেন নির্বিঘ্নে মণ্ডপে মণ্ডপে ঘুরে দুর্গাদেবীর আশীর্বাদ নিতে পারেন, সে জন্য পুলিশ প্রশাসন সার্বিক দায়িত্বে নিয়োজিত রয়েছে।
সাংবাদিকদের সহযোগিতা কামনা করে ওসি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাঁদের লেখনীর মাধ্যমে সমাজের বৈষম্য, অন্যায় এবং অবহেলিত মানুষের দুর্ভোগ তুলে ধরে কল্যাণ বয়ে আনা সম্ভব। তিনি আশ্বস্ত করেন, আগামী কিছু দিনের মধ্যে উপজেলায় মাদক প্রতিরোধে পুলিশের দৃশ্যমান কার্যক্রমের সুফল পাওয়া যাবে।
এ সময় উপজেলার বিভিন্ন এলাকার সমস্যা ও তার প্রতিকার নিয়ে আলোচনা করেন সেতাবগঞ্জ প্রেসক্লাবের সদস্যসচিব মো. সামসুল আলম এবং সদস্য মো. রফিকুল ইসলাম, মো. সাজ্জাদুল আজম সাজ্জাদ, শ্রী বরুণ চন্দ্র সরকার, মো. সাকিল চৌধুরী, মো. লতিফুল ইসলাম ফুল, মো. আশিকুর ইসলাম, তনি, মো. তরিকুল ইসলাম তপু, মো. সাজ্জাদ হুসাইন ও মো. মিজানুর রহমান।
আমার সকাল ২৪



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।