বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুরে রথযাত্রায় হাজারো ভক্তের ঢল

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Friday, July 24, 2026,
বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুরে রথযাত্রায় হাজারো ভক্তের ঢল
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুরে রথযাত্রায় হাজারো ভক্তের ঢল

বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুরে রথযাত্রায় হাজারো ভক্তের ঢল

দিনাজপুর প্রতিনিধি:
বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুরের বিরামপুরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) দুপুর ১২টায় আয়োজিত এ রথযাত্রায় বিরামপুর উপজেলার বিভিন্ন এলাকা ও আশপাশের অঞ্চল থেকে হাজারো ভক্ত অংশ নেন। ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে বিরামপুর পৌর শহরের প্রধান সড়কগুলো।

শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উদযাপন কমিটির আয়োজনে বিরামপুর নতুন বাজার হরিমন্দির প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শুরু হয়। খোল, করতাল ও শঙ্খধ্বনির মধ্য দিয়ে শোভাযাত্রাটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ভক্তরা ঐতিহ্যবাহী কাঠের রথ টেনে পুরাতন বাজার বারোয়ারি মন্দির প্রাঙ্গণে নিয়ে যান।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা সভা কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা সভা

সেখানে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে রথটি পুনরায় নতুন বাজার হরিমন্দিরে ফিরিয়ে এনে স্থাপন করা হয়। রথযাত্রাকে ঘিরে নারী, পুরুষ, শিশু ও প্রবীণসহ সব বয়সী মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। পুরো শোভাযাত্রাজুড়ে ছিল ভক্তিমূলক সংগীত, হরিনাম সংকীর্তন ও ‘জয় জগন্নাথ’ ধ্বনি।

রথযাত্রায় অংশ নেওয়া ভক্ত তিমির বলেন, “রথযাত্রা উৎসবকে ঘিরে ভক্তরা দান করছেন। পাশাপাশি আগতদের পোলাও খাওয়ানো হচ্ছে। সব মিলিয়ে এখানে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।”

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

বারোয়ারি মন্দির কমিটির সভাপতি দিলীপ কুমার কুণ্ড ও সাধারণ সম্পাদক শান্ত কুমার কুণ্ড জানান, প্রতিবছরের মতো এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে রথযাত্রা সম্পন্ন হয়েছে। উৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত