বেলাবতে ডিপিএল ২০২৬ ফুটবল ফাইনাল শনিবার, চলছে মাঠ সাজানোর প্রস্তুতি

, বিশেষ প্রতিনিধি
  • আপলোডের সময় : Thursday, October 8, 2026,
বেলাবতে ডিপিএল ২০২৬ ফুটবল ফাইনাল শনিবার, চলছে মাঠ সাজানোর প্রস্তুতি
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
বেলাবতে ডিপিএল ২০২৬ ফুটবল ফাইনাল শনিবার, চলছে মাঠ সাজানোর প্রস্তুতি

বেলাবতে ডিপিএল ২০২৬ ফুটবল ফাইনাল শনিবার, চলছে মাঠ সাজানোর প্রস্তুতি

জহিরুল হক রুবেল
বিশেষ প্রতিনিধি, বেলাব, নরসিংদী

নরসিংদীর বেলাব উপজেলার পাটুলী ইউনিয়নের ধলিরপাড় উচ্চ বিদ্যালয় মাঠে আগামী শনিবার (১০ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে সিজন-৪ ধলিরপাড় প্রিমিয়ার লিগ (ডিপিএল) ২০২৬-এর ফাইনাল ফুটবল ম্যাচ। ফাইনাল ঘিরে জমকালো আয়োজনের প্রস্তুতি নিচ্ছে আয়োজক কমিটি।

গত জুন মাসের মাঝামাঝি শুরু হওয়া লিগ পর্বের প্রতিযোগিতার চূড়ান্ত ম্যাচে মুখোমুখি হবে দুরন্ত ফুটবল একাদশ ও স্বপ্নজয়ী ফুটবল একাদশ। তুমুল প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে দল দুটি ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
ভুলের দায় স্বীকার করে ক্ষমা চাইলেন গোলরক্ষক শ্রাবণ ভুলের দায় স্বীকার করে ক্ষমা চাইলেন গোলরক্ষক শ্রাবণ

গ্রামবাংলার ঐতিহ্যবাহী ও জনপ্রিয় এই ফুটবল খেলা উপভোগ করতে স্থানীয় দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আয়োজক কমিটির মুখপাত্র আঙ্গুর মিয়া বলেন, গত বছরের তুলনায় এবার মাঠে আরও বেশি দর্শক সমাগম হবে বলে তারা প্রত্যাশা করছেন।

ফাইনাল ম্যাচে সভাপতিত্ব করবেন বিশিষ্ট ব্যবসায়ী ও ধলিরপাড় উচ্চ বিদ্যালয়ের সভাপতি নাজমুল আলম জুয়েল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলের রাজনৈতিক উপদেষ্টা ও উপজেলা বিএনপির আহ্বায়ক, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আহসান হাবীব বিপ্লবের। খেলা উদ্বোধন করবেন বিশিষ্ট ব্যবসায়ী ও ধলিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শাহাদত হোসেন। এছাড়া স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিত থাকার কথা রয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

ফাইনাল ম্যাচকে ঘিরে ইতোমধ্যে মাঠ সাজানোর কাজ চলছে। খেলা চলাকালে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবকদেরও প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে আয়োজক কমিটি।

আয়োজক কমিটি জানায়, গ্রামবাংলার জনপ্রিয় ফুটবল খেলাটির ঐতিহ্য ধরে রাখতেই প্রতিবছর এ ধরনের আয়োজন করা হয়। সবার সহযোগিতা পেলে ভবিষ্যতেও এই আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা তাদের।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত