1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
বেলকুচিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত - আমার সকাল ২৪ |
১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| বুধবার| দুপুর ১:০৯|
ব্রেকিং নিউজ:
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ, সাক্ষ্যগ্রহণ ৮ ফেব্রুয়ারি তোতার দ্বীয়া দখলকে কেন্দ্র করে সংঘাত: সীমান্তে বাড়ছে গুলির শব্দ, আতঙ্কে বাংলাদেশি নাগরিক ১১ দলীয় জোটে আসন বণ্টন নিয়ে টানাপোড়েন, আজ চূড়ান্ত সিদ্ধান্ত পার্বতীপুরে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে লেডিস ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ টেকনাফে কথিত অপরাধীর মৃত্যুর খবরে চাঞ্চল্য দেড় কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য ট্রাকের বালির নিচে জব্দ বেতাগীতে জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ অনুষ্ঠান ও গণভোট বিষয়ে জেলা প্রশাসকের মতবিনিময় ফরিদপুরে বক্তব্য বিকৃত প্রচারের প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন সালথায় ওয়ালটনের এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন ঠাকুরগাঁও-৩: স্বতন্ত্র প্রার্থী আশা মনির প্রার্থিতা বৈধ উলিপুরে ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা নওগাঁর আত্রাইয়ে অধিক লাভের আশায় আলুচাষে ব্যস্ত কৃষক ব্রাহ্মণবাড়িয়ায় চোরাচালানকৃত ২৪৬০ কেজি জিরা সহ ২ জন আটক ব্রাহ্মণবাড়িয়ায় ১২ কেজি গাঁজা সহ মাদক কারবারি গ্রেফতার সাতক্ষীরায় বাসচাপায় ছাত্রদল নেতা নিহত সুন্দরবনে পাচারের সময় ফাঁদসহ ১০০ কেজি হরিণের মাংস উদ্ধার মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই নারীসহ তিনজন নিহত, মহাসড়কে যান চলাচল বন্ধ নৌ–পুলিশের অভিযানে মেঘনা থেকে অপহৃত ৪ জেলে উদ্ধার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নাটোর-২ আসনে বিচারিক কমিটির সরেজমিন পরিদর্শন প্রবাসীদের সুসংবাদ দিলেন আসিফ নজরুল বিএনপির প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠকে শিবচরে যোগদান করতে না পেরে ফিরে গেলেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা দুপক্ষের সংঘর্ষে ভাঙ্গা রণক্ষেত্র, আহত ২৫ ৬৭,২০৮ শূন্য পদে ৭ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, শিক্ষাপ্রতিষ্ঠান নির্ধারণে বিশেষ নির্দেশনা মোবাইল ফোন আমদানিতে বড় সুখবর দিলো এনবিআর ভদ্রাসন ইউনিয়নে নির্বাচনী উঠান বৈঠক: কামাল জামান মোল্লার প্রতিশ্রুতি—“নির্বাচিত হলে কোনো অন্যায় হতে দেব না” বড় দিন উপলক্ষে আলীকদমে ফুটসাল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ছাতকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল নোয়াখালীতে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে মানববন্ধন সালথায় ৪ জুয়াড়ী আটক ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযানে ৩২ কেজি গাঁজাসহ আটক ১ ফুলবাড়ী সীমান্তে বিজিবি–বিএসএফ উচ্চ পর্যায়ের পতাকা বৈঠক নির্বাচনে সংস্কারের ডাক আশুগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক উখিয়ায় মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু ফরিদপুরে নির্বাচনকে কেন্দ্র করে গাড়ি ধরার বিশেষ অভিযান জোরদার সালথার বল্লভদীতে উঠান বৈঠক ও শহীদ শরীফ ওসমান হাদীর স্মরণে দোয়া মাহফিল রাঙ্গাবালীতে ৪ ইউপি সদস্যসহ ৬ জনের বিএনপিতে যোগদান ফরিদপুরের সালথায় আওয়ামী লীগের ৫ নেতা পদত্যাগ করে খেলাফত মজলিশে যোগদান

বেলকুচিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মনজুরুল ইসলাম
  • আপলোডের সময় : সোমবার, ডিসেম্বর ১৫, ২০২৫,
বেলকুচিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
বেলকুচিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বেলকুচিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মনজুরুল ইসলাম | সিরাজগঞ্জ প্রতিনিধি

যথাযোগ্য মর্যাদায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান। সভাটি সঞ্চালনা করেন বেলকুচি উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ কুমার ঘোষ।

আলোচনা সভায় বক্তব্য রাখেন বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জহুরুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ নাজমুল হাসান, উপজেলা প্রকৌশলী মোঃ আলমগীর হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, বেলকুচি উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ রেজাউল করিম, বেলকুচি উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক মোঃ মুসা হাসেমীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যার মাধ্যমে স্বাধীনতাবিরোধী শক্তির লক্ষ্য ছিল সদ্য স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। ২৫ মার্চ কালরাত থেকে শুরু করে মুক্তিযুদ্ধের পুরো সময়জুড়েই পাকিস্তানি হানাদার বাহিনী পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করে। বিজয়ের প্রাক্কালে এই হত্যাযজ্ঞ ভয়াবহ রূপ নেয়, যেখানে তাদের সহযোগিতা করে রাজাকার ও আল-বদর বাহিনীর মতো দেশীয় দোসররা।

ডিসেম্বরের মধ্যভাগে যখন বাঙালির বিজয় অনিবার্য হয়ে ওঠে, তখন পাকিস্তানি বাহিনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, লেখক, শিল্পীসহ অসংখ্য খ্যাতিমান বুদ্ধিজীবীকে বাড়ি থেকে তুলে নিয়ে নির্মমভাবে হত্যা করে। উদ্দেশ্য ছিল—স্বাধীনতার পর বাংলাদেশ যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে।

বক্তারা আরও বলেন, মিরপুর ও রায়েরবাজার এলাকায় বুদ্ধিজীবীদের ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়, যা পরে বধ্যভূমি হিসেবে পরিচিতি লাভ করে। অনেক শহীদ বুদ্ধিজীবীর পরিচয় আজও শনাক্ত করা সম্ভব হয়নি। জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগের কারণেই আজ আমরা স্বাধীন দেশের নাগরিক হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারছি। অথচ তাদের হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ বিচার এখনো সম্পন্ন হয়নি।

এ সময় বক্তারা শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের পুনরায় সঠিক তদন্ত করে জড়িত সকল অপরাধীকে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper