বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

  • আপলোডের সময় : Tuesday, October 6, 2026,
বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

মনজুরুল ইসলাম
সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের বেলকুচিতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তীতে নানা পরিসংখ্যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তীতে নানা পরিসংখ্যান

বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম গোলাম রেজা, বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. নাহিদা ইয়াসমিন, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. বনি আমিন, বেলকুচি মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শামীম হোসেন, সোহাগপুর এসকে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল রেজা, সোহাগপুর এসকে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মেহেদী মাসুদসহ বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধানরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষকরা জাতি গড়ার কারিগর। একটি শিক্ষিত, মানবিক ও উন্নত সমাজ গঠনে শিক্ষকদের অবদান অনস্বীকার্য। মানসম্মত ও যুগোপযোগী শিক্ষার প্রসারে শিক্ষকদের মর্যাদা, নিরাপত্তা ও পেশাগত উন্নয়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

সভায় শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের অবদানের জন্য তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানো হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তামাই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মাহমুদুল হাসান।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত