1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
বেলকুচিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় - আমার সকাল ২৪ |
ব্রেকিং নিউজ:
গাজীপুরে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক জমি বিরোধে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত সড়কে ঝরল গণিত শিক্ষকের প্রাণ, শোকে স্তব্ধ নুরাইনপুর দুর্বৃত্তের হাত থেকে রাজনীতিকে মুক্ত করতে হবে: হাসনাত আব্দুল্লাহ বিশ্বকাপ থেকে বিদায়ের পর ভক্তদের কাছে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে এগিয়ে কে? সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী বিতর্কের পর বিশ্বকাপে ভিএআরে বড় পরিবর্তন, কোয়ার্টার ফাইনাল থেকেই নতুন ব্যবস্থা সেমিফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি স্পেন-বেলজিয়াম সমতায় বিরতিতে স্পেন-বেলজিয়াম, কেটেলারার গোলে জবাব শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে বিদায়, সেমিফাইনালে স্পেন মেরিনোর জাদুতে বেলজিয়ামকে বিদায়, ফ্রান্সের মুখোমুখি স্পেন ঝিকরগাছায় বিএনপি নেতা জালাল উদ্দিন আহমেদের ৯ম মৃত্যুবার্ষিকী পালিত আর্জেন্টিনার ম্যাচের আগে সুইজারল্যান্ডে বড় ধাক্কা, খেলছেন না মানজাম্বি সেমিফাইনালে মুখোমুখি ফ্রান্স-স্পেন, খেলা কবে ও কোথায়? ফ্রান্স যদি কাউকে ভয় পায়, তবে সেটা স্পেন’—সেমিফাইনালের আগে ইয়ামালের হুঙ্কার ফ্রান্স-স্পেন সেমিফাইনালের বিজয়ীর হাতেই উঠবে বিশ্বকাপ, ভবিষ্যদ্বাণী কোর্তোয়ার আগৈলঝাড়ায় নবাগত ইউএনও নিরুপম মজুমদারের যোগদান জুমআর বয়ানে মাদ্রাসা রক্ষার আহ্বান জানালেন মাওলানা সাদিকুর রহমান কিশোরগঞ্জে মোটরযান শ্রমিক ইউনিয়নের দায়িত্ব হস্তান্তর, মরহুম সভাপতি হাবিবুর রহমানের স্মরণে দোয়া মাহফিল কানাইপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ আনজুমানে আশিকানে মুস্তফা (সা.) পরিষদের কোষাধ্যক্ষ জামাল উদ্দীনের বিদায়ী সংবর্ধনা সম্পন্ন আখাউড়া উত্তর ইউপি পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ২০ নম্বর ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন, সভাপতি আবু তাহের ও সম্পাদক নজরুল ইসলাম রাহী নলছিটিতে শিশু সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ, স্থানীয়দের তৎপরতায় প্রাণে বাঁচলেন মা-শিশু পলাশবাড়ীতে বিএনপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে আলোচনা সভা স্বেচ্ছাসেবক দল নেতা তারেকের ওপর হামলা, কারণ নিয়ে ভিন্ন দাবি গরু ধানের চারা খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, সিলেটে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু; এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন দিরাই ও সিলেটে পুলিশের চিরুনি অভিযান: নারী নির্যাতন ও হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৬ ঘিওরে ৪৫ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার জগন্নাথপুর উপজেলা পরিষদে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষ উদ্বোধন করলেন এম কয়ছর আহমেদ মেসিদের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে স্বস্তিতে সুইজারল্যান্ড, ফিরতে পারেন মানজাম্বি খেয়া নৌকায় অস্ত্রের মুখে ব্র্যাক কর্মীদের প্রায় ৭ লাখ টাকা ছিনতাই মতলব দক্ষিণে ২০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার রূপগঞ্জে ‘জ্বীন আতঙ্কে’ মহিলা মাদ্রাসায় অসুস্থ ১৫ শিক্ষার্থী, ঝাড়ফুঁক নিয়ে বিতর্ক দৌলতপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন, চাল ও নগদ অর্থ বিতরণ রামপালে মাছের ঘেরের ওপর পোল্ট্রি খামার, পরিবেশ দূষণে জনস্বাস্থ্য ঝুঁকির অভিযোগ নলছিটিতে সুগন্ধা নদীর তীব্র ভাঙন, বসতবাড়ি-মসজিদ-ভেড়িবাঁধ হুমকিতে সেমিফাইনালে ফ্রান্সের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে? কেন গাজার দায়িত্ব ছাড়ছে হামাস, নেপথ্যে কী? ইরানে নতুন বিস্ফোরণ, হামলার কথা অস্বীকার যুক্তরাষ্ট্র

বেলকুচিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

মনজুরুল ইসলাম
  • আপলোডের সময় : Wednesday, June 17, 2026,

বেলকুচিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

মনজুরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক (ডিসি) মো. আমিনুল ইসলাম। এ সময় তিনি শিক্ষা কার্যক্রমের উন্নয়ন, শিক্ষার্থী উপস্থিতি বৃদ্ধি এবং দুর্গম এলাকার বিদ্যালয়গুলোর বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন।

মঙ্গলবার (১৬ জুন) সকালে বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে যোগ্য শিক্ষক ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও অনেক অভিভাবক তাদের সন্তানদের কিন্ডারগার্টেনে ভর্তি করাচ্ছেন। ফলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা তুলনামূলকভাবে কমে যাচ্ছে।

তিনি বলেন, সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পাঠ্যপুস্তক, টিফিন সুবিধা ও বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা প্রদান করছে। এসব সুযোগ-সুবিধা সম্পর্কে অভিভাবকদের আরও সচেতন করার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় নদীতীরবর্তী ও দুর্গম চরাঞ্চলের বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা নদীভাঙন, যাতায়াত সমস্যা এবং শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকরণে নানা চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। এ বিষয়ে জেলা প্রশাসক বলেন, বিশেষ ভৌগলিক অবস্থান বিবেচনায় রেখে এসব বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম যেন নিরবচ্ছিন্নভাবে চলতে পারে, সে লক্ষ্যে প্রশাসন কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিদ্যালয়গুলোর অবকাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

শিক্ষার্থীদের সার্বিক বিকাশে খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা, কবিতা আবৃত্তি, বক্তৃতা ও সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান জেলা প্রশাসক।

সভা শেষে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মধ্যে ফুটবল ও দুটি করে গাছ বিতরণ করা হয়। এছাড়া শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ, জেলেদের মাঝে তৈরি জাল, গৃহহীন পরিবারের মাঝে ঢেউটিন এবং নগদ অর্থের চেক বিতরণ করেন তিনি।

বেলকুচি উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ কুমার ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. নাহিদা ইয়াসমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুল হাসান, জেলা বিএনপির সদস্য মো. গোলাম আজম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. বনি আমিন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আল মাসুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হেলাল উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাব্বির আহমেদ শুভ, উপজেলা আইসিটি কর্মকর্তা ঈমান আলী, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব বেলকুচি উপজেলা শাখার সভাপতি মো. রেজাউল করিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper