1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
বেলকুচিতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত - আমার সকাল ২৪ |
১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ৬:২৬|
ব্রেকিং নিউজ:
রাতে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা সুরা হাশরের শেষ তিন আয়াতের ফজিলত সবার জন্য দ্রুতগতির ইন্টারনেট নিশ্চিত করতে চায় সরকার ৪১-এ মা হচ্ছেন দিব্যাঙ্কা ত্রিপাঠী ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন ৪নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী সেলিম আহমদ সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের চাপায় মা-মেয়ের মৃত্যু দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ প্রকল্পে জেলেদের মাঝে ছাগল, খাদ্য ও ঔষধ বিতরণ মঠবাড়িয়ায় খাবার পানির পুকুরে বিষ প্রয়োগ, ভেসে উঠলো চাষের মাছ নাসার বিজ্ঞানী গোদাগাড়ীর কৃতী সন্তান ড. রেজাউল হক আর নেই গোদাগাড়ীতে কোটি টাকার হেরোইনসহ কিশোর আটক সালথায় ফেরার পথে এসএসসি পরীক্ষার্থীকে মারধরের অভিযোগ, অনিশ্চিত হয়ে পড়েছে বাকি পরীক্ষা নলছিটিতে পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুর আটক মাদারীপুরে হামে আক্রান্ত ছাড়িয়েছে ৩৬৫, হাসপাতালে ভর্তি ৩২ শিশু মাদারীপুরে মাদক মামলায় নারীসহ ৩ জনকে কারাদণ্ড শাহ আলী মাজারের ঘটনার পর মুফতি হাফিজ আহমদ নিজামী শাফির স্ট্যাটাসে আলোচনা মাদারগঞ্জে গভীর রাতে হামলা: মেয়ের কান কেটে দুল ছিনতাই, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ নোয়াখালীতে ডেঙ্গু, নিউমোনিয়া ও জলাতঙ্ক রোগ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইনের সাথে কমলনগর উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের সৌজন্য সাক্ষাৎ মাদারগঞ্জে র‍্যাবের অভিযান: ৪৬ বস্তা ভিজিডির চাল উদ্ধার, সিন্ডিকেট সদস্যরা পলাতক মাদারগঞ্জে ধানক্ষেতে বজ্রপাতে ছাত্রশক্তি নেতার মর্মান্তিক মৃত্যু আলীকদমে হামের উপসর্গ ও ডায়রিয়ায় নববধূর মৃত্যু সায়্যিদ আহমদ শহীদ বেরলভী (র.) স্মরণে বালাকোট সম্মেলন অনুষ্ঠিত রায়পুরে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় প্রতিবেশীর পানির লাইন বন্ধের অভিযোগ, সংবাদ সম্মেলন অপরাধীদের ধরতে বিভিন্ন পয়েন্টে বিজিবির চেকপোস্ট বিছনাকান্দি পর্যটন এলাকায় নিখোঁজ শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল্লাহর মেহমান হয়ে মক্কায় পৌঁছালেন ৫৭ হাজারের বেশি হজযাত্রী ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের লিখিত পরীক্ষা উপলক্ষে নোয়াখালীতে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত নিরাপদ কোরবানির পশুর নিশ্চয়তায় বাকেরগঞ্জে স্টেরয়েডবিরোধী অভিযান, ৩ জনকে জরিমানা নান্দাইলে বিলীনপ্রায় তামাক ব্যবসা আঁকড়ে জীবিকার সংগ্রামে আবুল কাসেম মাইজদী পৌর বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৯ হাজার টাকা লবণের ট্রাকে ১ লাখ ইয়াবা উদ্ধার, আটক ২ জনবান্ধব পুলিশিংয়ে পেশাদারিত্বের আহ্বান: এসএমপির বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত ফতুল্লায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে ডিশ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা সোনারগাঁয়ে সংঘবদ্ধ ডাকাতদের হামলায় স্বামী নিহত, স্ত্রী আহত ধামইরহাট সরকারি এম এম ডিগ্রি কলেজে ছাত্রদলের মতবিনিময় ও বিদায় অনুষ্ঠান রায়পুরে মেঘনায় ইলিশ নেই, হতাশ জেলে পরিবার ত্বকে গোলাপ জল ব্যবহারের নিয়ম ও উপকারিতা বান্দরবানে নদীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ভূমি কর্মকর্তা নিহত গাজীপুরে নদীতে ডুবে প্রাণ গেল ২ বন্ধুর

বেলকুচিতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মনজুরুল ইসলাম
  • আপলোডের সময় : সোমবার, ডিসেম্বর ২২, ২০২৫,
বেলকুচিতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত      
বেলকুচিতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত      

বেলকুচিতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত     

মনজুরুল ইসলাম
সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের বেলকুচিতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) সকালে বেলকুচি উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান।

সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা, বেলকুচি উপজেলার মুকন্দগাঁতী বাসস্ট্যান্ডে যানজট নিরসন, বাল্যবিয়ে ও ইভটিজিং প্রতিরোধ, মাদক নির্মূলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

আলোচনায় বক্তারা বলেন, বর্তমানে রাস্তাঘাটে অপ্রাপ্তবয়স্ক শিশু-কিশোরদের দ্বারা ব্যাটারিচালিত অটোভ্যানসহ বিভিন্ন যানবাহন চালানোর প্রবণতা বেড়েছে। এর ফলে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটছে। একই সঙ্গে অপ্রাপ্তবয়স্ক কিশোর-কিশোরীদের মাদকাসক্তির কারণে শিক্ষার্থীদের লেখাপড়ায় অবনতি ঘটছে এবং সমাজে খুনখারাপি, ধর্ষণ, লুটপাট ও চাঁদাবাজির মতো অপরাধ বৃদ্ধি পাচ্ছে। এসব সামাজিক অবক্ষয় রোধে বাবা-মায়ের সচেতনতার কোনো বিকল্প নেই বলে মত দেন বক্তারা।

সভায় উপস্থিত ছিলেন বেলকুচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা সুকন্ত ধর, উপজেলা স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা সুলতানা ইয়াসমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাহিদা ইয়াসমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হেলাল উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ কুমার ঘোষ, উপজেলা নির্বাচন কর্মকর্তা রাহাত তানভীর, যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনাত জাহানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এছাড়া মুকন্দগাঁতী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া, আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী মাসুদ, বেলকুচি রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. রেজাউল করিম, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল ইসলাম, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরাও সভায় অংশগ্রহণ করেন।

সভা শেষে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper