1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
বেগমগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ - আমার সকাল ২৪ |
৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| বিকাল ৩:২৬|
ব্রেকিং নিউজ:
ঝিকরগাছায় স্কাউটস দিবস পালিত চৌমুহনীতে ভোজ্য তেলের মজুদে অভিযান, র‍্যাব-১১ ও প্রশাসনের তদারকি ধামইরহাটে এনজিও ‘ইএসডিও’-র কার্যক্রম নিয়ে জনমনে অসন্তোষ, দৃশ্যমান কাজের বদলে অভিযোগ সভা-সেমিনারে সীমাবদ্ধ মাদক ব্যবসা ও সেবনে বাধা দেওয়ায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা উজিরপুরের সাতলা–শিবপুর সড়ক যেন মরণফাঁদ, শত বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া জ্বরের রোগীকে কুকুরের (রেবিস) ভ্যাকসিন দেওয়ার অভিযোগ, শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে চাঞ্চল্য মতলব দক্ষিণে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত কয়েকজন কেশবপুরে অবৈধ পেট্রোল মজুদে ব্যবসায়ীর জরিমানা বেরোবিতে একই ল্যাব দ্বিতীয়বার উদ্বোধন: সমালোচনার ঝড় লেবাননে ইসরাইলের হামলা: যুদ্ধবিরতির জন্য হুমকি, ফ্রান্সের নিন্দা রাত ১০টা থেকে তিন দিন ইন্টারনেটে ধীরগতি হতে পারে ৯০ শতাংশ ওষুধই কিনতে বাইরে, কী বলছে কর্তৃপক্ষ? অবৈধ জ্বালানি তেল জব্দ, ২ ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ পুলিশ একাডেমিতে সমাপনী কুচকাওয়াজ, ২০৯ প্রশিক্ষণার্থীকে পুরস্কার বিতরণ — আইজিপি নোয়াখালীর বেগমগঞ্জে খালের ওপর অবৈধ পাকা স্থাপনা উচ্ছেদ, জরিমানা যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পারের পথে এমভি বাংলার জয়যাত্রা তেল সংকটে লাইনে দাঁড়ানো বাইকারদের পাশে নোয়াখালী জেলা ছাত্রদল, পানি ও স্যালাইন বিতরণ ঝিকরগাছায় ফিলিং স্টেশনে অগ্রাধিকার পাবে চাকরিজীবী-শিক্ষক ও সাংবাদিকরা ১৫ বছর পর সালথায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত নোয়াখালী জেলা পুলিশ ফুটবল দলকে জার্সি ও ক্রীড়া সামগ্রী প্রদান বগুড়ায় ডিবির অভিযানে ৩০ লাখ টাকার আইস উদ্ধার, মাদক কারবারি গ্রেফতার নওগাঁর ধামইরহাটে নাহার ফিলিং স্টেশনে প্রশাসনের তত্ত্বাবধানে জ্বালানি তেল বিক্রয় ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণায় বিক্ষোভ, সড়কে অগ্নিসংযোগ কেশবপুর উপজেলায় ভেজাল দুধের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ২ লাখ ৫ হাজার টাকা নওগাঁর আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড: দুই দোকান ভস্মীভূত, ৬ লক্ষাধিক টাকার ক্ষতি উজিরপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে অনিয়ম: ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান’ পরিচয়ে চাঁদাবাজি, তদন্ত কমিটি গঠন জগন্নাথপুরে সরকার নির্ধারিত সময়ের মধ্যে ব্যবসা বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জগন্নাথপুরে বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত সালথায় অবৈধ জ্বালানি তেল পরিবহনের অভিযোগে যুবককে অর্থদণ্ড কোটালীপাড়ায় বেশি দামে গ্যাস বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা ডিবি (পশ্চিম) বিভাগের অভিযানে ৮ কেজি হেরোইন ও ১৪,০০০ পিস ইয়াবা উদ্ধার, ৩ জন গ্রেফতার নোয়াখালীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান: ৩ মামলায় ৭,০০০ টাকা জরিমানা নন্দীগ্রামে ইয়াবাসহ নারী গ্রেফতার বগুড়ায় মমেনা বেগম হত্যা মামলার দুই পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার নোয়াখালীতে বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৬ উদযাপন নোয়াখালী সদর উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, আহত ১ রাজধানীতে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নোয়াখালী জেলায় কালবৈশাখী ঝড়ে ট্রেন চলাচল ব্যাহত গাজীপুর কোণাবাড়ী থানার নতুন ভবনের নির্মাণ কাজের উদ্বোধন

বেগমগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ

মোঃ আরিফ হোসেন
  • আপলোডের সময় : মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬,
বেগমগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ
বেগমগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ

বেগমগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ

মোঃ আরিফ হোসেন
স্টাফ রিপোর্টার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক বাবু কামাখ্যা চন্দ্র দাসের বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারবাজি, কমিটি বাণিজ্য ও জমি দখলের অভিযোগ তুলে দলটির একাংশের নেতাকর্মী ও সমর্থকরা বিক্ষোভ করেছেন। এ ঘটনায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিনকে জেলা বিএনপির পক্ষ থেকে শোকজ করা হয়েছে।

শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের দোয়ালিয়া-দেবীপুর এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। শনিবার ঘটনাটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

শুক্রবার বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের দোয়ালিয়া-দেবীপুর এলাকায় ১.১ কিলোমিটার একটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির ভাইস-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়েসুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নোয়াখালী নির্বাহী প্রকৌশলী এস. এম. রেফাত জামিল, উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ, উপজেলা বিএনপি নেতা আহসান উল্লাহ প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠান চলাকালে কামাখ্যা চন্দ্র দাসের বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারবাজি, কমিটি বাণিজ্য ও জমি দখলের অভিযোগ তুলে বিক্ষোভ করেন দলের একাংশের নেতাকর্মীরা। বিক্ষোভকারীরা তার নাম ও ছবি সংবলিত ব্যানার হাতে নিয়ে প্রতিবাদ জানান। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা বিক্ষোভে বক্তারা অভিযোগ করেন, কামাখ্যা চন্দ্র দাস ও তার অনুসারীদের অনিয়ম ও নির্যাতনে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে।

একপর্যায়ে বিক্ষুব্ধরা বিষয়টি প্রধান অতিথি বরকত উল্লাহ বুলুর কাছে জানাতে মঞ্চের দিকে এগিয়ে যান। এ সময় দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি ও বাকবিতণ্ডা হয়। পরে হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে, এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় সংসদ সদস্য বরকত উল্লাহ বুলুর উপস্থিতিতে কামাখ্যা চন্দ্র দাসকে অবাঞ্ছিত ঘোষণা করা হয় বলে দাবি করেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশি নিরাপত্তায় তিনি এলাকা ত্যাগ করেন।

স্থানীয়দের দাবি, কামাখ্যা চন্দ্র দাসের বিরুদ্ধে টেন্ডারবাজি ও নানা অনিয়মের একাধিক অভিযোগ উঠলেও কোনো সমাধান হয়নি। বরং নিজের দলের নেতাকর্মীদের কাছ থেকেও চাঁদা দাবি ও লাঞ্ছনার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের অভিযোগ, এলাকায় ভবন নির্মাণ করতে গেলে মোটা অঙ্কের টাকা দিতে বাধ্য করা হয়। ইউনিয়ন কমিটিতে অন্তর্ভুক্তির আশ্বাস দিয়ে প্রবাসী ও বিত্তশালীদের কাছ থেকেও অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। টেন্ডার নিয়ন্ত্রণ, দোকান ও সড়ক থেকে চাঁদাবাজির মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগও তোলা হয়।

প্রতিবাদ করলে মারধর, ভয়ভীতি ও মিথ্যা মামলার হুমকি দেওয়া হয় বলেও দাবি করেন তারা।

এ বিষয়ে বক্তব্য জানতে কামাখ্যা চন্দ্র দাসের মুঠোফোনে অন্তত ১৫–১৬ বার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে একলাশপুর ইউনিয়ন বিএনপির এক আইনজীবী নেতার মাধ্যমে প্রতিবেদককে ফোন করে সংবাদটি প্রকাশ না করার অনুরোধ জানানো হয়। একই সঙ্গে বিষয়টি সমঝোতার মাধ্যমে নিষ্পত্তির প্রস্তাবও দেওয়া হয়।

অন্যদিকে, অপর এক সাংবাদিকের কাছে কামাখ্যা চন্দ্র দাস অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে কর্মসূচির নেতৃত্বদানকারী ব্যক্তিকে জেলা বিএনপির পক্ষ থেকে শোকজ করা হয়েছে। এ বিষয়ে জেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি।

এ বিষয়ে নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সঙ্গে যোগাযোগের জন্য একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper